Advertisement
E-Paper

মরসুমের প্রথম ডার্বি ৬ সেপ্টেম্বর

সেপ্টেম্বরের শুরুতেই কলকাতা লিগে দুই বঙ্গসন্তান কোচ বিশ্বজিত্ ভট্টাচার্য ও সঞ্জয় সেনের লড়াই হতে চলেছে। শনিবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন ‘এ’ সূচি ঠিক করে ফেলল আইএফএ। যে সূচি অনুযায়ী কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি হতে চলেছে ৬ সেপ্টেম্বর। তা-ও আবার যুবভারতী ক্রীড়াঙ্গনের নতুন টার্ফে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০৩:৩১

সেপ্টেম্বরের শুরুতেই কলকাতা লিগে দুই বঙ্গসন্তান কোচ বিশ্বজিত্ ভট্টাচার্য ও সঞ্জয় সেনের লড়াই হতে চলেছে। শনিবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন ‘এ’ সূচি ঠিক করে ফেলল আইএফএ। যে সূচি অনুযায়ী কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি হতে চলেছে ৬ সেপ্টেম্বর। তা-ও আবার যুবভারতী ক্রীড়াঙ্গনের নতুন টার্ফে।

আইএসএলের ধাক্কায় এমনিতেই দু’ভাগে ভেঙে দেওয়া হয়েছে কলকাতা লিগকে। কলকাতা লিগ ‘এ’ শুরু হতে চলেছে ৪ অগস্ট। তিন প্রধানের মধ্যে ৮ অগস্ট প্রথম খেলবে ইস্টবেঙ্গল। গত বার যে ম্যাচ দিয়ে শেষ হয় কলকাতা লিগ, সেটাই এ বার লাল-হলুদের প্রথম ম্যাচ। অর্থাত্ টালিগঞ্জ অগ্রগামী বনাম ইস্টবেঙ্গল। লাল হলুদ কোচ বিশ্বজিত্ ভট্টাচার্য বললেন, ‘‘প্রথম ম্যাচে টালিগঞ্জ যথেষ্ট ভাল দল। প্রতিটা ট্রফিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’’ আবার ৯ অগস্ট বারাসত স্টেডিয়ামে প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি মহমেডানের। সবুজ মেরুন কোচ সঞ্জয় সেন বলেন, ‘‘আমরা অনেক দিন কলকাতা লিগ জিততে পারিনি। এ বার সর্বশক্তি লাগিয়ে দেব লিগ জিততে। শুরুটা ভাল করতে হবে।’’ ২৩ অগস্ট আবার ইস্টবেঙ্গল বনাম মহমেডান। তবে অগস্টের শেষেই হয়তো যুবভারতীর টার্ফ বদলের কাজ শেষ হবে। এ বার আবার মোহনবাগান, ইস্টবেঙ্গল মাঠ ছাড়া বহু দিন বাদে মহমেডান মাঠেও খেলা হবে। ক্লাব কর্তা রাজু আহমেদ বলেন, ‘‘আমাদের মাঠ তৈরি আছে। কোনও অসুবিধা নেই ম্যাচ করতে।’’

6 September Mohunbagan Eastbengal football kolkata football ISL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy