E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অ্যাথলেটিক্স, ভারোত্তোলনে রুপো

৪০০ মিটারে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বিশাল টিকে। তিনি সময় করেন ৪৬.৪৯ সেকেন্ড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৬:৩৮
সফল: রুপো জিতে গুলবীর। উচ্ছ্বাস হরজিন্দরের (ডান দিকে)।

সফল: রুপো জিতে গুলবীর। উচ্ছ্বাস হরজিন্দরের (ডান দিকে)। ছবি: পিটিআই।

কমনওয়েলথ গেমসে মঙ্গলবার নজির গড়লেন গুলবীর সিংহ। পুরুষদের ১০ হাজার মিটারে রুপো জিতলেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে এই বিভাগে পদক জেতার নজির গড়লেন তিনি। প্রবল বৃষ্টির মধ্যেও নিজের লক্ষ্যে স্থির থেকে তিনি শেষ করেন ২৭:৪৯.৭৮ সেকেন্ডে। সোনা জেতেন অস্ট্রেলিয়ার কাই রবিনসন। তাঁর সময়২৭:৪৮.৯৩ সেকেন্ড।

এ দিনও পদক এল ভারোত্তোলনে। ২৯ বছর বয়সি হরজিন্দর কৌর মেয়েদের ৬৯ কেজি বিভাগে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক দুই বিভাগেই নতুন গেমস রেকর্ড গড়ে রুপো জিতলেন। স্ন্যাচে ১০১ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১২৬ কেজি ওজন তোলেন তিনি। তাঁর মোট ২২৭ কেজি ওজন তোলার নজির ব্যক্তিগত ভাবেও সেরা। যা তাঁকে রুপো এনে দেয় সহজেই। পাশপাশি মঙ্গলবার সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করে ফেললেন তিন ভারতীয় বক্সার প্রীতি পওয়ার,প্রিয়া ঘংঘাস ও জাদুমণি সিংহ।

এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী প্রীতি ৫৪ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার নর্দার্ন আয়ারল্যান্ডের নিকোল ক্লাইডকে ৫-০ হারান। প্রথম বার কমনওয়েলথ গেমসে পদক জিতবেন তিনি। পাশাপাশি ৬০ কেজি বিভাগে এশীয় চ্যাম্পিয়ন প্রিয়া স্থানীয় তারকা স্কটল্যান্ডের নিয়াম মিচেলকে ৪-১ ফলে হারান।

পুরুষদের ৫৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে জাদুমণি ৫-০ ফলে হারান জ়াম্বিয়ার মুয়েঙ্গো মুয়ালেকে। তবে হেরে গিয়েছেন প্রবীন হুডা। ৬৫ কেজি বিভাগে শেষ আটে হারেন তিনি ২-৩ ফলে।

এ দিকে পুরুষদেরর ১০০ মিটারে কমনওয়েলসথ গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন ৯.৮৩ সেকেন্ড সময় করে। মেয়েদের ১০০ মিটারে সোনাজয়ী নিউ জ়িল্যান্ডের জো হবস। তিনি সময় নেন ১০.৯৩ সেকেন্ড।

ব্রোঞ্জ নিয়ে অজয়।

ব্রোঞ্জ নিয়ে অজয়। ছবি: রয়টার্স।

সোমবার ভারোত্তোলনে পদক পান ভাল্লুরি অজয় বাবু। ষোলো বছর আগে তাঁর বাবা কমনওয়েলথ গেমসেরই পদক মঞ্চে দাঁড়িয়ে ভারতকে গর্বিত করেছিলেন। এ বার ছেলে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৭৯ কেজি বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে রুপো পান।

২০১০ সালের দিল্লি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে অজয় বাবুর বাবা শ্রীনিবাস রাও ব্রোঞ্জ পেয়েছিলেন। এ বার তাঁর ২১ বছরের ছেলে সোনা জয়ের সামনে এসে পড়েছিলেন। কিন্তু অল্পের জন্য রুপোয় থামতে হয় অন্ধ্রপ্রদেশের এই যুবককে।

অজয় বাবু তুলেছিলেন ৩৩০ কেজি। স্ন্যাচে তাঁর সেরা ‘লিফ্ট’ ছিল ১৪৯ কেজি। আর ক্লিন অ্যান্ড জার্কে ১৮১ কেজি। মাত্র এক কেজি ওজন কম তোলায় মালয়েশিয়ার এরি হিদায়াত মহম্মদের কাছে হার মানতে হয় অজয় বাবুকে।

স্ন্যাচে কিন্তু এক নম্বরেই ছিলেন অজয় বাবু। তিনি তোলেন ১৪৯ কেজি। যা কমনওয়েলথ রেকর্ড। আর মালয়েশিয়ার লিফ্টার তোলেন ১৪৭। ক্লিন অ্যান্ড জার্কে জমে ওঠে লড়াই। প্রথমে ১৮১ কেজি তুলে গেমস রেকর্ড করেন হিদায়াত। তার পরে নিজের শেষ লিফ্টে অজয় বাবু ১৮১ কেজি তুলে মোট ওজনের দিক থেকে এগিয়ে যান। কিন্তু এর পরে ১৮৪ কেজি তুলে নিজের মোট ওজন ৩৩১ কেজিতে নিয়ে যান হিদায়াত। সঙ্গে নিশ্চিত হয়ে যায় সোনাও।

সাঁতারে ভারতের শ্রীহরি নটরাজন ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনালে উঠলেও ফাইনালে উঠতে পারেননি। তিনি শেষ চারে সময় নেন ৫৫.৫২। সব মিলিয়ে ১২ নম্বরে শেষ করেন।

৪০০ মিটারে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বিশাল টিকে। তিনি সময় করেন ৪৬.৪৯ সেকেন্ড।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Commonwealth Awardees Athelete

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy