Advertisement
E-Paper

বিরুষ্কার রিসেপশনে চমক কুম্বলে

রাত যত গভীর হয়েছে, কোহালিদের পার্টিতে তত বেড়েছে তারকার ভিড়। মুম্বইয়ের হোটেলে দেখা যায় সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, মহেন্দ্র সিংহ ধোনি, সুনীল গাওস্করদের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ০৪:০২
পার্টি: অনুষ্ঠানে অনিল কুম্বলে। ছবি:টুইটার

পার্টি: অনুষ্ঠানে অনিল কুম্বলে। ছবি:টুইটার

বীরেন্দ্র সহবাগ থেকে মহেন্দ্র সিংহ ধোনি। সুনীল গাওস্কর থেকে সচিন তেন্ডুলকর।

মঙ্গলবার বিরুষ্কার রিসেপশনে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটের ‘হুজ হু’-রা। তবে চমক এঁরা কেউ নন। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন আরও এক প্রাক্তন ক্রিকেটার। তিনি— অনিল কুম্বলে।

ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ভারতীয় টিমের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কুম্বলে। তার আগে থেকেই অবশ্য অধিনায়ক কোহালির সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে শুরু করে। এর পর কুম্বলে ভারতীয় দল থেকে দূরে সরে গেলেও দু’জনের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটেছে বলে কোনও খবর পাওয়া যায়নি। মঙ্গলবারের অনুষ্ঠানে তাই কুম্বলের আসাটা অনেকের কাছেই একটা বড় চমক।

রাত যত গভীর হয়েছে, কোহালিদের পার্টিতে তত বেড়েছে তারকার ভিড়। মুম্বইয়ের হোটেলে দেখা যায় সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, মহেন্দ্র সিংহ ধোনি, সুনীল গাওস্করদের। ধোনির কোলে ছিল তাঁর মেয়ে জিভা। পাশে সাক্ষী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

সতীর্থদের সঙ্গে সস্ত্রীক অধিনায়ক। ছবি:টুইটার

গত ১১ ডিসেম্বর ইতালির টাস্কানিতে বিয়ে হয় কোহালি-অনুষ্কার। এর পরে ভারতে ফিরে প্রথমে দিল্লিতে পার্টি দিয়েছিলেন তাঁরা। যেখানে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বইয়ের অনুষ্ঠানে অবশ্য তারকার ভিড় আরও বেশি। বলিউড এবং খেলার জগতের তারকারা মিশে যান একসঙ্গে। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান— বলিউডের ‘শাহেনশা’ থেকে ‘বাদশা’, দেখা গিয়েছে সবাইকে। পার্টিতে শাহরুখের সঙ্গে নাচতেও দেখা যায় বিরুষ্কাকে।

এই পার্টিতে দেখা গিয়েছ দক্ষিণ আফ্রিকাগামী ভারতীয় ক্রিকেটারদের। প্রথম দিকে যাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তাঁদের মধ্যে রয়েছেন উমেশ যাদব, রবীন্দ্র জাডেজারা। পরে আসেন সস্ত্রীক রোহিত শর্মা।

Anil Kumble Virat Kohli Anushka Sharma Reception Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy