Advertisement
E-Paper

ফের ট্রফির জয়জয়কার চান মারিয়া

চিনে তিয়ানজিন ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পরে শারাপোভা বলেছেন, ‘‘এখানে এসে চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই বিশাল ব্যাপার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ০৩:৩৮
প্রত্যাবর্তন: নির্বাসনের পরে প্রথম ট্রফি জিতে শারাপোভা। ছবি: এএফপি

প্রত্যাবর্তন: নির্বাসনের পরে প্রথম ট্রফি জিতে শারাপোভা। ছবি: এএফপি

নির্বাসন থেকে ফিরে আসার পরে প্রথম ট্রফি জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে মারিয়া শারাপোভার। বিশ্বের প্রাক্তন এক নম্বর চান এই সাফল্যকে আগামী কয়েকটা টুর্নামেন্টে ধরে রাখতে।

চিনে তিয়ানজিন ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পরে শারাপোভা বলেছেন, ‘‘এখানে এসে চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই বিশাল ব্যাপার। তবে আমি এখানেই থেমে থাকতে চাই না। এই মরসুমটা সফল ভাবে শেষ করতে চাই।’’ এ বার শারাপোভা নামছেন মস্কোয় ক্রেমলিন কাপে। যেখানে ২০০৭ সালের পর থেকে আর নামেননি শারাপোভা। যার আগে বলেছেন, ‘‘আমি মনে করতে পারছি না শেষ কবে পর পর তিনটে টুর্নামেন্ট খেলেছিলাম। আমি নিজের সেরাটা দিতে তৈরি। জানি ওখানেও আমার জন্য অনেক ভক্ত অপেক্ষা করে থাকবে।’’

পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের ক্যাবিনেটে তিয়ানজিন ৩৬ নম্বর ট্রফি। যেখানে ফাইনালে তিনি বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা-কে ৭-৫, ৭-৬ হারান। শারাপোভা স্বীকার করে নিচ্ছেন, এই ট্রফিটি তাঁর কাছে স্পেশ্যাল হয়ে থাকবে। ‘‘বছর দু’য়েক হয়ে গেল আমি চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলিনি। এই অনুভূতিটা দারুণ। একটা টুর্নামেন্টের শুরু থেকে খেলে আপনি যখন ফাইনালে পৌঁছন আর শেষ পয়েন্টটা জিতে নেন, তখন বুঝতে হবে সব কিছুই ঠিকঠাক হয়েছে।’’

Maria Sharapova Tennis Tianjin Open Trophy মারিয়া শারাপোভা

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy