Advertisement
E-Paper

নতুন চুলের ছাঁটে চমক নেমারের

ফেব্রুয়ারি মাসে মার্সেই-এর বিরুদ্ধে লিগ ওয়ানের ম্যাচে চোট পেয়ে ডান পায়ের কনিষ্ঠার হাড় ভেঙেছিল নেমারের। তার ফলে এখনও পর্যন্ত পিএসজি-র হয়ে পাঁচটি ম্যাচ ও ব্রাজিলের হয়ে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খেলা হয়নি তাঁর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০৩:৩৬
 চমক: নতুন চুলের ছাঁট নেমারের। নিজেই পোস্ট করলেন এই ছবি।

 চমক: নতুন চুলের ছাঁট নেমারের। নিজেই পোস্ট করলেন এই ছবি।

এক জনের সামনে লক্ষ্য, রাশিয়া বিশ্বকাপের আগে ম্যাচ ফিট হয়ে ওঠা। আর দ্বিতীয় জনের লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে দলকে জেতানো। তার জন্য প্রস্তুতিতে কোনও ত্রুটি নেই নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়ার) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কিন্তু তার মাঝে নিখাদ আড্ডার মেজাজে বান্ধবীর সান্নিধ্যও উপভোগ করতে ভুলছেন না দুই তারকা ফুটবলার!

অস্ত্রোপচারের পরে ছন্দে ফিরতে রিহ্যাব চলছে নেমারের। তার মধ্যেই প্রিয়জনের সঙ্গ চুটিয়ে উপভোগ করছেন ব্রাজিল ও প্যারিস সাঁ জারমঁ-র এই তারকা ফুটবলার। অন্য দিকে, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের আগে জুভেন্তাসের বিরুদ্ধে নামার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-কে আবিষ্কার করা গিয়েছে, চনমনে মেজাজে আকাশের নীচে বান্ধবীর সঙ্গে পছন্দের খাবার ও পানীয় সহযোগে লাঞ্চ সারতে।

সোমবার ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন নেমার, তাতে দেখা গিয়েছে, লনের সামনে হলুদ শর্টস পরে বসে রয়েছেন তিনি। নেমারের ডান পায়ে বিশেষ ধরনের বুট। চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় যাকে বলা হয় ‘প্রোটেক্টিভ বুট’। পাশেই রয়েছেন তাঁর বান্ধবী ব্রুনা মার্কুইজিন। যা দেখে বোঝা যাচ্ছে, রাশিয়া বিশ্বকাপে খেলার জন্য জিমে রিহ্যাব-এর মাঝে যে সময় পাচ্ছেন অবসরের জন্য, তা চুটিয়ে বান্ধবীর সঙ্গে উপভোগ করছেন তিনি। অস্ত্রোপচারের পরে তাঁর সুস্থ হয়ে ওঠার বিভিন্ন রিহ্যাব পদ্ধতি তাঁর অনুরাগীদের জানাতে কয়েক সপ্তাহ ধরেই সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে পোস্ট করছেন নেমার। গত সপ্তাহেই নিজের ওয়েট ট্রেনিং-এর বিষয়টিও তিনি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। পাশাপাশি নিজের নতুন চুলের ছাঁটের ছবিও পোস্ট করেন তিনি।

ফেব্রুয়ারি মাসে মার্সেই-এর বিরুদ্ধে লিগ ওয়ানের ম্যাচে চোট পেয়ে ডান পায়ের কনিষ্ঠার হাড় ভেঙেছিল নেমারের। তার ফলে এখনও পর্যন্ত পিএসজি-র হয়ে পাঁচটি ম্যাচ ও ব্রাজিলের হয়ে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খেলা হয়নি তাঁর। তবে এরই মাঝে নেমার ছাড়া রবিবার ফরাসি কাপ জিতল পিএসজি। ফাইনালে মোনাকো-কে হারিয়েছে প্যারিসের দলটি। গোল করেন অ্যাঙ্খেল দি মারিয়া ও এদিনসন কাভানি।

অন্য দিকে, শনিবার রিয়াল মাদ্রিদের লা লিগায় ম্যাচ ছিল লাস পালমাস-এর বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচের কথা ভেবে যে ম্যাচে রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান বিশ্রাম দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তার পরেই ইনস্টাগ্রামে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ-এর সঙ্গে নিজের ছবি পোস্ট করেন রোনাল্ডো। যেখানে দেখা গিয়েছে, খোলা আকাশের নীচে পছন্দের খাবার ও পানীয় সহযোগে জর্জিনার সঙ্গে আড্ডা দিচ্ছেন সিআর সেভেন। ছবির সঙ্গে একটি ক্যাপশনও যোগ করেছেন তিনি। তা হল—‘হ্যাপি ইস্টার’।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসের বিরুদ্ধে রোনাল্ডোদের প্রথম ম্যাচ তুরিনে।

Neymar Jr. hairstyle Football Brazil PSG

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy