Advertisement
E-Paper

কোহালিদের ড্রয়ে টেস্টে পাকিস্তান শীর্ষে

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম বারের জন্য বিশ্বে এক নম্বরে উঠে এল পাকিস্তান। শ্রীলঙ্কার কাছে ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড সফরে চার টেস্টের সিরিজ ২-২ রেখেছে পাকিস্তান।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ০৩:২৫

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম বারের জন্য বিশ্বে এক নম্বরে উঠে এল পাকিস্তান। শ্রীলঙ্কার কাছে ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড সফরে চার টেস্টের সিরিজ ২-২ রেখেছে পাকিস্তান। তবে সোমবার মিসবা উল হকের দলের এক নম্বর হওয়ার সবচেয়ে বড় কারণ, পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ টেস্ট বিরাট কোহালিদের জিততে না পারা। ভারত চার টেস্টের সিরিজ ২-০ ব্যবধানের বেশি জিততে না পারায় এখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানই বিশ্বসেরা। এক সপ্তাহ আগেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়া কোহালির ভারতকে সেরার আসন অটুট রাখতে ৩-০ জিততে হত এ দিনই শেষ হওয়া ক্যারিবিয়ান সিরিজ। এক নম্বর পাকিস্তানের পয়েন্ট ১১১। ভারত দুইয়ে। তিনে অস্ট্রেলিয়া।

Test Ranking Pakistan Cricket Team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy