Advertisement
E-Paper

সাফের ১৩ জনকে শিবিরে ডাক স্টিভনের স্টিভন

একুশ বছর আগে চিনের বিরুদ্ধে নেহরু কাপে খেলেছিল  ভারত। কিন্তু চিনের মাটিতে ভারতীয় ফুটবল দল কখনও ম্যাচ খেলেনি।

নিজস্ব প্রতিবেদনে

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ০৩:৪০
স্টিভন কনস্ট্যান্টাইন।

স্টিভন কনস্ট্যান্টাইন।

একুশ বছর আগে চিনের বিরুদ্ধে নেহরু কাপে খেলেছিল ভারত। কিন্তু চিনের মাটিতে ভারতীয় ফুটবল দল কখনও ম্যাচ খেলেনি। ১৩ অক্টোবর সুজু অলিম্পিক্স স্পোর্টস স্টেডিয়ামে স্টিভন কনস্ট্যান্টাইনের দল খেলবে চিনের বিরুদ্ধে। তার আগে দু’দিনের প্রস্তুতি শিবির ডেকে দিলেন ভারতীয় দলের কোচ। ১০ ও ১১ অক্টোবর হবে শিবির। ২৯ জনকে দিল্লিতে ডেকেছেন স্টিভন। তাদের মধ্যে সদ্য সাফ চ্যাম্পিয়নশিপে খেলে আসা তেরো জন ফুটবলার আছেন। সুনীল ছেত্রীদের সঙ্গে ওই ফুটবলারদেরও ডাকা হয়েছে। স্টিভন বলেছেন, ‘‘জানুয়ারিতে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার আগে কয়েকটি প্রদর্শনী ম্যাচ খেলব আমরা। চিনের ম্যাচটি তারই অঙ্গ। চিন যথেষ্ট শক্তিশালী দল। নিজেদের শক্তি বাড়াতে ওই রকম দলের সঙ্গেই আমরা খেলতে চাই।’’

Football Stephen Constantine India China

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy