Advertisement
E-Paper

খেলতে চেয়ে বিরাটের কাছে অনুরোধ করলেন সচিন!

তাঁর চওড়া ব্যাটে ভর করে কয়েক দশক গর্ব করেছে ক্রিকেট পাগল ভারত। তিনি সচিন তেন্ডুলকর। আর তাঁকেই এখন খেলার জন্য আবেদন করতে হচ্ছে বর্তমান অধিনায়কের কাছে! এ-ও কি সম্ভব? হ্যাঁ এটাই সম্ভব। টুইটার তুলে ধরেছে এই বাস্তব চিত্রই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫২
এ-ও কি সম্ভব? ছবি: এএফপি।

এ-ও কি সম্ভব? ছবি: এএফপি।

তাঁর চওড়া ব্যাটে ভর করে কয়েক দশক গর্ব করেছে ক্রিকেট পাগল ভারত। তিনি সচিন তেন্ডুলকর। আর তাঁকেই এখন খেলার জন্য আবেদন করতে হচ্ছে বর্তমান অধিনায়কের কাছে! এ-ও কি সম্ভব? হ্যাঁ এটাই সম্ভব। টুইটার তুলে ধরেছে এই বাস্তব চিত্রই।

খেলতে চেয়ে টুইটারে বিরাটের কাছে অনুরোধ করেছেন সচিন। উত্তরে বিরাট জানিয়েছেন, ‘নট সিওর। কী হবে জানি না সচিন পাজি!’ সচিনের অনুরোধ এক কথায় উড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি! এ কাণ্ডই হল বটে। তবে সবটাই মজার ছলে।

তবে ক্রিকেট খেলার অনুরোধ নয়। বিরাটের কাছে টেনিস খেলার অনুরোধ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লিগের অন্যতম দল ইউএই রয়ালসের অন্যতম মালিক বিরাট। সেই টিমের হয়েই টেনিস খেলতে চেয়েছেন সচিন। আর এ নিয়েই মজার টুইটে মেতেছেন ক্রিকেটের প্রাক্তন এবং বর্তমান অধিনায়ক।

২০১৫ উইম্বলডনে ফেডেরারের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন সচিন-বিরাট। তখলই টেনিসের প্রতি তাঁদের ভাল লাগার কথা প্রকাশ্যে আসে। এ দিনের টুইটে প্রথমে চমকে গেলেও পরে মজার টুইস্ট ধরা পরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরাও।

Virat Kohli Sachin Tendulkar cricket twitter Wimbledon 2015 Federer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy