E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিদ্যুতে ছাড়, সরব ‘অ্যাবেকা’

সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস রবিবার বলেছেন, “ভোটের আগে প্রতিশ্রুতি মতো গৃহস্থ বাড়িতে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার বিষয়ে সরকার ঘোষণা করেনি। ’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১১

—প্রতীকী চিত্র।

রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং সিইএসসি পুজো কমিটিগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে ‘অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন’ (অ্যাবেকা)। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস রবিবার বলেছেন, “ভোটের আগে প্রতিশ্রুতি মতো গৃহস্থ বাড়িতে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার বিষয়ে সরকার ঘোষণা করেনি। ক্ষুদ্রশিল্পে ন্যূনতম বিদ্যুৎ মাসুল প্রত্যাহার করা হয়নি। দুর্গাপুজোয় ব্যবহৃত বিদ্যুতে ১০০% ছাড় ঘোষণা করায় প্রয়োজনীয় সরকারি তহবিলের টাকার জোগান দেবেন যে সাধারণ বিদ্যুৎ গ্রাহক, তাঁদের স্বার্থের কথা রাজ্য সরকার ভাবতে পারছে না।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Electricity festival

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy