E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ইদে বাড়তি ট্রেনের আর্জি রেলমন্ত্রীকে

মুর্শিদাবাদ এবং মালদহ জেলার জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ০৬:৫৬
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফাইল চিত্র।

ইদের সময়ে শিয়ালদহ ও হাওড়া থেকে মুর্শিদাবাদ এবং মালদহ জেলার জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে তিনি লিখেছেন, সংখ্যালঘু-অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদহ থেকে বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যান। ইদ-উল-ফিতরের সময়ে তাঁরা বাড়ি ফেরেন। অধীরের বক্তব্য, পর্যাপ্ত সংখ্যক ট্রেন না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়। এই কারণেই রেলমন্ত্রীর কাছে প্রদেশ সভাপতির অনুরোধ, ইদের সময়ে দুই জেলার মানুষের যাওয়া-আসার সুবিধার্থে শিয়ালদহ ও হাওড়া থেকে বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হোক।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Ashwini Vaishnaw adhir chowdhury

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy