E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সোনম-প্রশ্নে আলোচনা দাবি বিজ্ঞান মঞ্চের

সোনমের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিতে সরকার যাতে দ্রুত আলোচনায় বসে, সেই দাবি তুলল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০৭:৪৪
সোনম ওয়াংচুক।

সোনম ওয়াংচুক। ফাইল চিত্র।

নিট-কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে সামনে রেখে সিজেপি-র ধর্নাস্থলে শিক্ষাবিদ সোনম ওয়াংচুক টানা অনশন করছেন। সোনমের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিতে সরকার যাতে দ্রুত আলোচনায় বসে, সেই দাবি তুলল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। বিজ্ঞানের ক্ষেত্রে সোনমের বিভিন্ন কাজের কথা উল্লেখ করেই সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বৃহস্পতিবার বলেছেন, “সোনমের শারীরিক অবস্থার অবনতির খবর দেশবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। দেশের এক জন বিশিষ্ট বিজ্ঞানী ও পরিবেশ আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্বের জীবন কোনও অবস্থাতেই আমরা বিপন্ন হতে দিতে পারি না।” এই সূত্র ধরেই বিজ্ঞান মঞ্চের দাবি, সোনমের সঙ্গে আলোচনার জন্য পদক্ষেপ করা দরকার কেন্দ্রীয় সরকারের।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
NEET Dharmendra Pradhan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy