E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ইভিএম-তথ্য নিয়ে হলফনামা তলব

নভেম্বর-ডিসেম্বর মাসে কলকাতা-সহ একাধিক পুরসভার ভোট হওয়ার কথা। কিন্তু কমিশনের হাতে পর্যাপ্ত ইভিএম নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০৮:৩০
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

মামলায় জড়িত ভোটযন্ত্র (ইভিএম) থেকে হার্ড ডিস্কে তথ্য সংরক্ষণ করা সম্ভব কি না এবং ভোটে ইভিএম ব্যবহারের আগে আগের তথ্য মুছে ফেলা জরুরি কি না, রাজ্য নির্বাচন কমিশনের কাছে তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। সোমবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্য নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সংক্ষিপ্ত হলফনামা জমা দিতে হবে।

প্রসঙ্গত, নভেম্বর-ডিসেম্বর মাসে কলকাতা-সহ একাধিক পুরসভার ভোট হওয়ার কথা। কিন্তু কমিশনের হাতে পর্যাপ্ত ইভিএম নেই। বহু ইভিএম কোর্টে দায়েরহওয়া মামলায় জড়িত হওয়ায় তার তথ্য সংরক্ষণ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ইভিএম সমস্যা মেটাতে কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলাতেই এই নির্দেশ। আগামিকাল, বুধবারমামলার পরবর্তী শুনানি।

এই ধরনের একটি মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নিয়েও প্রশ্ন উঠেছে। এ দিন ইভিএম মামলায় যুক্ত একপক্ষের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, ইভিএম কমিশনকে ফেরত দেওয়ার ব্যাপারে তা‌ঁর মক্কেলের আপত্তি নেই। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ শুধুমাত্র কাঁথি পুরসভার ক্ষেত্রে প্রযোজ্য। অন্য পুরসভাগুলির বিষয়টি হাই কোর্টের বিবেচনাধীন।

কমিশনের আইনজীবী সপ্তাংশু বসু জানান, সংশ্লিষ্ট নির্দেশের প্রভাব ১০৮টি পুরসভার উপরেই পড়ছে। তিনি আরও জানান, ইভিএম ভোটে ব্যবহার করতে গেলে আগের তথ্য মুছে ফেলতে হয়। এর পরেই প্রধান বিচারপতি এই গোটা বিষয় কমিশনকে হলফনামা দিয়ে জানাতে বলেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kolkata Municpal Corporation KMC EVM

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy