E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘জাল’ ওষুধের প্রতিবাদে কংগ্রেস

ন্যায্যমূল্যের দোকানগুলিতে মজুত ওষুধ নিয়মিত পরীক্ষা করা এবং এই বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ দাবি করেছেন কংগ্রেস নেতৃত্ব। ড্রাগস কন্ট্রোলের দফতরে আধিকারিকদের সঙ্গে বৈঠক এ দিন তাঁদের ওই করে দাবি-দাওয়ার কথা তুলে ধরেছেন কংগ্রেসের প্রতিনিধিরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ০৭:৪৭
জাল ওষুধের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ।

জাল ওষুধের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

রাজ্য জুড়ে ‘জাল ও বাতিল’ ওষুধের রমরমার অভিযোগ তুলে আগেই পথে নেমেছে সিপিএম। এ বার সেই অভিযোগে কলকাতায় ড্রাগস কন্ট্রোলের অফিসের সামনে সোমবার বিক্ষোভ দেখাল কংগ্রেস।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, “হাসপাতালে সরকারের ন্যায্যমূল্যের ওষুধের দোকানেও বাতিল ওষুধ বিক্রি হচ্ছে। প্রাণহানি বা দুর্ঘটনা হলে, কে দায় নেবে? বাতিল ওষুধগুলি বাজার থেকে সম্পূর্ণ ভাবে বাজেয়াপ্ত করতে হবে।” ন্যায্যমূল্যের দোকানগুলিতে মজুত ওষুধ নিয়মিত পরীক্ষা করা এবং এই বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ দাবি করেছেন কংগ্রেস নেতৃত্ব। ড্রাগস কন্ট্রোলের দফতরে আধিকারিকদের সঙ্গে বৈঠক এ দিন তাঁদের ওই করে দাবি-দাওয়ার কথা তুলে ধরেছেন কংগ্রেসের প্রতিনিধিরা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Congress Illegal drugs medicines Protest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy