E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপনই

বিধাননগরে দলের তিন দিনের রাজ্য সম্মেলনের শেষ দিনে রাজ্য সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। রাজ্য সম্পাদক থাকাকালীন প্রবোধ পণ্ডার প্রয়াণে তিনি রাজ্যে দলের দায়িত্বে এসেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ০৭:০৪
দলের ২৮তম রাজ্য সম্মেলন ফের সিপিআইয়ের রাজ্য সম্পাদক হলেন স্বপন বন্দ্যোপাধ্যায় (ছবির ডান দিকে)।

দলের ২৮তম রাজ্য সম্মেলন ফের সিপিআইয়ের রাজ্য সম্পাদক হলেন স্বপন বন্দ্যোপাধ্যায় (ছবির ডান দিকে)। —নিজস্ব চিত্র।

সিপিআইয়ের ২৮তম রাজ্য সম্মেলন থেকে ফের দলের রাজ্য সম্পাদক হলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। বিধাননগরে দলের তিন দিনের রাজ্য সম্মেলনের শেষ দিনে রাজ্য সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। রাজ্য সম্পাদক থাকাকালীন প্রবোধ পণ্ডার প্রয়াণে তিনি রাজ্যে দলের দায়িত্বে এসেছিলেন। তার পরে দু’টি সম্মেলন থেকে স্বপন সিপিআইয়ের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন। এ বারের সম্মেলন থেকে গঠিত হয়েছে ৩৪ জনের রাজ্য কার্যনির্বাহী কমিটি ও ৭১ জনের রাজ্য পরিষদ। আগের বার রাজ্য পরিষদ ছিল ৮১ জনের, এ বার কলেবর ছোট করা হয়েছে। কমিটিতে আনা হয়েছে কয়েকটি নতুন মুখ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
CPI Left

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy