E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

উৎসাহ ভাতার দাবি, জমি সমস্যার কথা শিল্প-বৈঠকে

সূত্রের দাবি, জমির মিউটেশন এবং চরিত্রবদল (কনভারশন) নিয়ে সরব হন শিল্প প্রতিনিধিদের একাংশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ০৭:৪৩

—প্রতীকী চিত্র।

জমি সমস্যা যে বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম অন্তরায়, তা রাজ্য সরকারের কাছে জানাল শিল্পমহল। বিগত সরকার শিল্পের যে উৎসাহ ভাতা বন্ধ করেছিল, তার দাবিদার শিল্পসংস্থাগুলি সরব হয়েছে তা নিয়েও। শিল্পমন্ত্রী তাপস রায় বলেছেন, ‘‘বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। শিল্পমহলের মতামত নেওয়া হয়েছে। তা জানানো হবে মুখ্যমন্ত্রীকে।’’ সরকার যে শিল্পবান্ধব জমিনীতি তৈরি করছে, তা এ দিন জানিয়েছে নবান্নও।

শিল্প, শ্রম, অর্থমন্ত্রী-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকটি হয় শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে। সূত্রের দাবি, জমির মিউটেশন এবং চরিত্রবদল (কনভারশন) নিয়ে সরব হন শিল্প প্রতিনিধিদের একাংশ। এই কাজ সময়মতো এবং বাধাহীন ভাবে হচ্ছে না বলে জানানো হয়। তৃণমূল সরকারের আমলে সংস্থাগুলি এই অভিযোগ জানালেও কাজ হয়নি। এখন এই বিষয়ে পদ্ধতি সরলীকরণের আশা করছে শিল্পমহল।

বিগত সরকার বিনিয়োগকারীদের উৎসাহ ভাতা (ইনসেন্টিভ) দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, আচমকা তা প্রত্যাহার করে নেওয়া হয়। তত দিনে বেশ কয়েকটি শিল্পসংস্থা বিনিয়োগ করে ওই ভাতার আবেদন করে ফেলেছে। তৃণমূল সরকার তা না দেওয়ায় মামলা হয়।

প্রশাসনের অন্দরের খবর, বিগত সরকার এই খাতে প্রায় ১৮ হাজার কোটি টাকা বাকি রাখায় জটিলতা বাড়ে। এ দিন সেই প্রসঙ্গ ওঠে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, শিল্প চালুর সময়ে প্রয়োজনীয় সরকারি অনুমতি দেওয়ার সরলীকরণে ফের অনুরোধ করেছে সংস্থাগুলি। ‘ইজ় অব ডুইং বিজ়নেস’ আক্ষরিক অর্থে চালু করার দাবি জানানো হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Land West Bengal government

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy