E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সদস্য বাড়ল মীনাক্ষীদের

রাজ্যে প্রায় সাড়ে ৩১ লক্ষ সদস্য রয়েছে ডিওয়াইএফআইয়ের। মীনাক্ষীরা ঘোষণা করেছেন, আগামী ২১-১৩ জুন বহরমপুরে যুব সংগঠনের রাজ্য সম্মেলন হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৩
বইমেলায় মীনাক্ষী মুখোপাধ্যায় এবং ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব।

বইমেলায় মীনাক্ষী মুখোপাধ্যায় এবং ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব। —নিজস্ব চিত্র।

রাজ্যে সিপিএমের ভোট-ব্যাঙ্কে খরা চললেও দলের যুব সংগঠনে সদস্যসংখ্যা বেড়েছে। অনলাইনে নয়, সকলের কাছে গিয়ে সদস্যপদ করানো হয়েছে বলে এই সংখ্যায় উৎসাহ পাচ্ছেন সিপিএমের যুব নেতৃত্ব। কলকাতা বইমেলায় ডিওয়াইএফআইয়ের মুখপত্রের স্টলে শুক্রবার সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, ‘‘এই বছর আমাদের সদস্যপদ বেড়েছে। সেই সংখ্যাটা প্রায় ৫১ হাজার। রাজ্যে ২০২১ থেকে ২০২৫, এই সময় কালে ডিওয়াইএফআইয়ের প্রায় দু’লক্ষ ৫০ হাজার সদস্য বেড়েছে। চেষ্টা করব যাঁদের কাছে আমরা পৌঁছতে পারলাম না, তাঁদের কাছেও পৌঁছনোর।’’ তাঁর সংযোজন, ‘‘আমরা অনলাইনে সদস্য করি না। সদস্য করা হয় প্রত্যেকের কাছে পৌঁছে। সদস্যসংখ্যার চেয়ে বেশি যুবক-যুবতী সংগঠনের লড়াই আন্দোলনে যুক্ত থাকেন।’’ রাজ্যে প্রায় সাড়ে ৩১ লক্ষ সদস্য রয়েছে ডিওয়াইএফআইয়ের। মীনাক্ষীরা ঘোষণা করেছেন, আগামী ২১-১৩ জুন বহরমপুরে যুব সংগঠনের রাজ্য সম্মেলন হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
DYFI CPIM Minakshi Mukherjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy