E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ডেঙ্গি প্রতিরোধে উদ্যোগ হুগলিতে

মঙ্গলবার হুগলির ব্লকগুলিকে গাপ্পি মাছ বিতরণ করা হয়। আগাম চিহ্নিত করা মশার আঁতুড়ঘর বিভিন্ন নিকাশি নালা ও পানায় মজা পুকুরে ওই মাছ ছাড়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ০০:৫৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ডেঙ্গি প্রতিরোধে হুগলি জেলা জুড়ে ২৪ লক্ষ ১৫ হাজার ৮৯০টি গাপ্পি মাছ ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। মৎস্য দফতর এবং জেলা পরিষদের যৌথ উদ্যোগে ওই কাজ শুরু হল মঙ্গলবার থেকে। প্রশাসন সূত্রের খবর, ১৮টি ব্লক এলাকার জন্য বরাদ্দ হয়েছে৯ লক্ষ ৯০ হাজার ৮৯০টি গাপ্পিমাছ। ১৩টি পুর এলাকার জন্য১৪ লক্ষ ২৫ হাজার।

মঙ্গলবার হুগলির ব্লকগুলিকে গাপ্পি মাছ বিতরণ করা হয়। আগাম চিহ্নিত করা মশার আঁতুড়ঘর বিভিন্ন নিকাশি নালা ও পানায় মজা পুকুরে ওই মাছ ছাড়া হয়। পুরসভাগুলিতে মোট বরাদ্দের অর্ধেক দেওয়া হয়েছে গত ২৬ জুলাইতে। সেগুলি বিভিন্ন নিকাশি নালায় ছাড়া হয়েছে। বাকি অর্ধেক দেওয়া হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

জেলা প্রশাসন এবং মৎস্য দফতরের আধিকারিকেরা জানান, প্রতি বছরের মতো এবারও ডেঙ্গি রোগের বাহক এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্দ্যেশ্যে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি নেওয়া হয়েছে। মশার লার্ভা খেয়ে ডেঙ্গি রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মাছ। মৎস্য দফতর জানিয়েছে, গাপ্পি মাছ নোংরা জলেও দিব্যি মশার লার্ভা খায়। দ্রুত বংশবৃদ্ধি করে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Arambagh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy