Advertisement
E-Paper

‘মা সারদা স্বনির্ভর কেন্দ্রে’র দ্বিতীয় পর্যায়ের ভবনের দ্বারোদ্ঘাটন

রবিবার এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার (মায়ের বাড়ি)-র অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ, স্বামী জ্ঞানব্রতানন্দ, মন্ত্রী সাধন পাণ্ডে প্রমুখ।

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৫:০৪
ছবি: স্বাতী চক্রবর্তী

ছবি: স্বাতী চক্রবর্তী

স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে ‘মা সারদা স্বনির্ভর কেন্দ্রে’র দ্বিতীয় পর্যায়ের ভবনের দ্বারোদ্ঘাটন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। রাজ্য সরকারের সহযোগিতায় এই কেন্দ্রটি তৈরি করেছে রামকৃষ্ণ মঠ, বাগবাজার। রবিবার এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার (মায়ের বাড়ি)-র অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ, স্বামী জ্ঞানব্রতানন্দ, মন্ত্রী সাধন পাণ্ডে প্রমুখ। স্বামী নিত্যমুক্তানন্দ জানান, বেকার যুবকদের স্বনির্ভর করার জন্য কম্পিউটার শেখানো, বৈদ্যুতিন সরঞ্জাম রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ-সহ নানা বিষয়ে পাঠ দেওয়া হবে এই কেন্দ্রে। এলাকার দরিদ্র মহিলাদের জন্য ধূপ তৈরির প্রশিক্ষণও থাকছে।

Inauguration Self help Centre Ramkrishna Mission Belur Math

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy