E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রাজ্যের নির্দেশ বাতিল যুব কংগ্রেস নেতৃত্বের

গত ৯ মাস ধরে সাংগঠনিক বিভিন্ন নির্দেশ পালনের ক্ষেত্রে নানা প্রশ্ন থাকার অভিযোগে জলপাইগুড়ির নব্যেন্দু মৌলক এবং পুরুলিয়ার সুভাষচন্দ্র মাহাতোকে সংগঠনের যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ০৬:৪২

—প্রতীকী চিত্র।

সাংগঠনিক রীতিনীতি না-মানার অভিযোগে রাজ্য নেতৃত্বের একটি নির্দেশ খারিজ করে দিলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব। গত ৯ মাস ধরে সাংগঠনিক বিভিন্ন নির্দেশ পালনের ক্ষেত্রে নানা প্রশ্ন থাকার অভিযোগে জলপাইগুড়ির নব্যেন্দু মৌলক এবং পুরুলিয়ার সুভাষচন্দ্র মাহাতোকে সংগঠনের যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি তা প্রত্যাহার করেছেন প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব। এই প্রত্যাহার-নির্দেশ তাঁর সঙ্গে আলোচনা না-করেই নেওয়া হয়েছে জানিয়ে বুধবার তা খারিজ করে দিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের তরফে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এহসান আহমেদ খান। বিষয়টি নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে প্রদেশ যুব কংগ্রেসের লিখিত জবাবও তলব করেছেন তিনি। এহসান বলেছেন, ‘এই পদক্ষেপে সাংগঠনিক প্রক্রিয়া মানা হয়নি, যা গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।’ এহসানের এই নির্দেশের প্রতিলিপি পাঠানো হয়েছে যুব কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি সৌরভ প্রসাদের কাছেও।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy