Advertisement
E-Paper

শনি-রবিতে কলকাতার তিন লাইনে আরও মেট্রো চলবে! পুজোর আগে দুই সপ্তাহের জন্য মিলবে অতিরিক্ত পরিষেবা

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩ অক্টোবর, শনিবার থেকে অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। ১১ অক্টোবর, রবিবার পর্যন্ত বিশেষ পরিষেবার বন্দোবস্ত থাকছে। অর্থাৎ, চার দিন নতুন সূচি মেনে মেট্রো চালাবেন কর্তৃপক্ষ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৮
Additional metro service will run on pre-pujo weekends

পুজোর আগে সপ্তাহান্তে বেশি মেট্রো চলবে। —ফাইল চিত্র।

উৎসবের মরসুমে গা ভাসাতে তৈরি হচ্ছে রাজ্য। দুর্গাপুজোর মণ্ডপগুলির কাজ চলছে জোরকদমে। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। সেই কারণে দুর্গাপুজোর কেনাকাটাও চলছে পুরোদমে। অনেকেই শনি এবং রবিবারই কেনাকাটা বা আনুষঙ্গিক কাজকর্ম মেটাতে চান। সেই সব মানুষদের সুবিধার্থে পুজোর আগে সপ্তাহান্তে আরও বেশি মেট্রো চালানো পরিকল্পনা কর্তৃপক্ষের। ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনেই অতিরিক্ত পরিষেবা মিলবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩ অক্টোবর, শনিবার থেকে অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। ১১ অক্টোবর, রবিবার পর্যন্ত বিশেষ পরিষেবার বন্দোবস্ত থাকছে। অর্থাৎ, চার দিন নতুন সূচি মেনে মেট্রো চালাবেন কর্তৃপক্ষ। তবে প্রথম এবং শেষ পরিষেবার সময়ে কোনও বদল নেই বলেই জানিয়েছেন।

দুই শনিবার অর্থাৎ ৩ এবং ১০ অক্টোবর ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) আপ-ডাউন মিলিয়ে ২০টি অতিরিক্ত পরিষেবা চলবে। সাধারণত, প্রতি শনিবার ওই লাইনে আপ-ডাউন মিলিয়ে ২৫২টি পরিষেবা পাওয়া যায়। তবে অক্টোবরের প্রথম দুই সপ্তাহে সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৭২-এ। গ্রিন লাইনে (সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান) ওই দু’দিন মেট্রো সংখ্যা বাড়ছে ২৪টি। আপ-ডাউন মিলিয়ে চলবে ২৩৬টি পরিষেবা। আর ইয়েলো লাইনে (নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর) আপ-ডাউন মিলিয়ে ২৮টি অতিরিক্ত মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। প্রতি শনিবার ওই লাইনে আপ-ডাউনে ৯২টি পরিষেবা পাওয়া যায়।

আর অক্টোবরের প্রথম দুই রবিবার অর্থাৎ ৪ এবং ১১ অক্টোবরও পরিবর্তিত সূচিতে মেট্রো চলবে ওই তিন লাইনে। ব্লু লাইনে মেট্রোর সংখ্যা আপ-ডাউন মিলিয়ে ৩৬টি পরিষেবা বাড়ানো হয়েছে। ১৫২টির বদলে চলবে ১৮৮টি। গ্রিন লাইনে ১১১টি পরিষেবার পরিবর্তে ১২৫টি পাওয়া যাবে। আপ লাইনে চলবে ৬২ এবং ডাউনে ৬৩টি মেট্রো। আর ইয়েলো লাইনে আপ-ডাউন মিলিয়ে পাওয়া যাবে ৭৮টি পরিষেবা। জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত তিনটি সরাসরি মেট্রো পাওয়া যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Kolkata metro services Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy