Advertisement
E-Paper

অটোয় ছিনতাইয়ে গ্রেফতার আরও ২

গিরিশ পার্কে অটোয় মহিলাকে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় পনেরো দিন পরে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে মোট তিন জন গ্রেফতার হল এই ঘটনায়। ধৃতদের কাছ থেকে অভিযোগকারী মহিলার একটি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৩

গিরিশ পার্কে অটোয় মহিলাকে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় পনেরো দিন পরে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে মোট তিন জন গ্রেফতার হল এই ঘটনায়। ধৃতদের কাছ থেকে অভিযোগকারী মহিলার একটি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার নারকেলডাঙার চামরু সিংহ লেন থেকে ইমরান খান (২৮) এবং মহম্মদ উজাইফা ওরফে মুন্না (২৪) নামে ওই দু’জনকে ধরা হয়। ধৃতদের কাছ থেকে অটোর একাধিক জাল নম্বর প্লেট পাওয়া গিয়েছে। ঘটনার দিন অভিযুক্তরা যে অটোটি ব্যবহার করেছিল, সেটিও উদ্ধার হয়েছে বলে তদন্তকারীরা জানান। তাঁদের দাবি, ঘটনার দিন ইমরান অটোটি চালাচ্ছিল।

দিন তিনেক আগে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শ্যামপুকুর থেকে নীলাঞ্জন কুণ্ডু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করেই ইমরান এবং উজাইফার নাম জানতে পারেন তদন্তকারীরা।

গত ২১ অগস্ট রাতে গিরিশ পার্কের দ্বারকানাথ ঠাকুর লেনে একটি নির্জন জায়গায় অটো থামিয়ে ছুরি দেখিয়ে বার করে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলার কাছ থেকে টাকা, মোবাইল ফোন এবং আরও কিছু সামগ্রী চুরি করেছিল অটোচালক-সহ আরও দুই যুবক। এক বেসরকারি টিভি চ্যানেলের কর্মী সুদীপ্তা ওই রাতেই পুলিশে অভিযোগ জানিয়েছিলেন।

Girish Park snatching

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy