E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মার্কিন সচিবদের সফর ঘিরে সর্বত্র বিক্ষোভে বামেরা

বাম দলগুলির সিদ্ধান্ত, ব্লিঙ্কেন ও লয়েডের সফর চলাকালীন কাল, শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ ও অবস্থান হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ০৮:২০
cpm.

প্যালেস্টাইনে ইজ়রায়েলি হামলা বন্ধের দাবিতে ও শান্তির পক্ষে বাম দলগুলির মিছিল। কলকাতায়। —নিজস্ব চিত্র।

প্যালেস্টাইনে ‘গণহত্যা’ বন্ধ এবং যুদ্ধ-বিরতির দাবিতে শহরে একসঙ্গে পথে নামল বামফ্রন্টের শরিক ও ফ্রন্টের বাইরের বাম দলগুলি। সেই সঙ্গেই মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের ভারত সফরের সময়ে বিক্ষোভের ডাক দিল বামেরা। মহাজাতি সদন থেকে বুধবার এন্টালির রামলীলা উদ্যান পর্যন্ত বাম মিছিল থেকে প্যালেস্টাইনে ইজ়রায়েলি হামলা বন্ধের দাবি তোলা হয়েছে। মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতোই। মহাজাতি সদনের সামনে সভায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই (এম-এল) লিবারেশনের রাজ্য সম্পাদক যথাক্রমে স্বপন বন্দ্যোপাধ্যায়, তপন হোড়, নরেন চট্টোপাধ্যায়, অভিজিৎ মজুমদার এবং এসইউসি-র নেতা তরুণ মণ্ডলেরা ইজ়রায়েল ও আমেরিকার বিরোধিতার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জে যুদ্ধ-বিরতির প্রস্তাবে ভোট না দেওয়ায় মোদী সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। বাম দলগুলির সিদ্ধান্ত, ব্লিঙ্কেন ও লয়েডের সফর চলাকালীন কাল, শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ ও অবস্থান হবে। এই রাজ্যের ব্লকে ব্লকে দুপুরে দু’ঘণ্টা করে বিক্ষোভ চলবে। বাম নেতৃত্বের বক্তব্য, ব্লিঙ্কেন ও অস্টিন লাগাতার ইজ়রায়েলের ‘গণহত্যা’র পক্ষে দাঁড়িয়ছেন এবং যুদ্ধ-বিরতির দাবি উড়িয়ে দিয়েছেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
CPM palestine Rally

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy