E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘গণহত্যা’র বিচার চেয়ে

লিবারেশনের হিসাবে, ওই দু’দিনে প্রায় শতাধিক বাম-কর্মী নিহত হয়েছিলেন। হত্যাকাণ্ড সংগঠনের জন্য তৎকালীন সরকারের পরিচালক এবং পুলিশ-কর্তাদের দিকে বরাবর আঙুল তুলেছে লিবারেশন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ০৭:৪৮
কাশীপুর-বরানগর ‘গণহত্যা’র বিচারের দাবিতে সরব সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

কাশীপুর-বরানগর ‘গণহত্যা’র বিচারের দাবিতে সরব সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। নিজস্ব চিত্র।

সাতের দশকের কাশীপুর-বরানগর ‘গণহত্যা’র বিচার এবং তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের দাবিতে ফের সরব হল সিপিআই (এম-এল) লিবারেশন। সিঁথির মোড়ে বৃহস্পতিবার ‘শহিদ বেদি’তে শ্রদ্ধা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, পলিটব্যুরো সদস্য কার্তিক পাল-সহ অন্যেরা। প্রসঙ্গত, ১৯৭১-এর ১২ ও ১৩ অগস্ট এই হত্যাকাণ্ড হয়েছিল। লিবারেশনের হিসাবে, ওই দু’দিনে প্রায় শতাধিক বাম-কর্মী নিহত হয়েছিলেন। হত্যাকাণ্ড সংগঠনের জন্য তৎকালীন সরকারের পরিচালক এবং পুলিশ-কর্তাদের দিকে বরাবর আঙুল তুলেছে লিবারেশন। পশ্চিমবঙ্গ তথা দেশে আর কোথাও গণহত্যা যাতে না-হয়, সেই দাবিতে সব শক্তির কাছে আহ্বানও জানিয়েছেন দীপঙ্করেরা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Genocide Kashipur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy