Advertisement
E-Paper

টানা বৃষ্টির জেরে দোতলা মাটির বাড়ি ভেঙে মৃত এক, আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন

আহত মহিলাকে চিকিৎসার জন্য পাঠানো হয় ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন চিন্তা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:৫২
ভেঙে পড়া বাড়ি থেকে চলছে উদ্ধারকার্য।

ভেঙে পড়া বাড়ি থেকে চলছে উদ্ধারকার্য। — নিজস্ব চিত্র।

সাঁকরাইলের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের ভালকিশোল গ্রামের বাসিন্দা বিপিন সিংহ (৫৮) ও চিন্তা সিংহ (৫৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর সিংহ দম্পতি থাকতেন দোতলা মাটির বাড়িতে। শনিবার রাতে খাওয়াদাওয়ার পরে মাটির বাড়ির দোতলার দু’টি ঘরে একটিতে প্রৌঢ় ও অন্যটিতে তাঁর স্ত্রী ঘুমিয়েছিলেন। বেশি রাতে কিছু ভেঙে পড়ার জোর শব্দে ঘুম ভেঙে যায় গ্রামবাসীদের। গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন সিংহ দম্পতির বাড়ি অনেকটাই ভেঙে পড়েছে। স্থানীয়েরা দেখতে পান, দেওয়ালে চাপা পড়ে চিন্তা। বাইরে শুধু বেরিয়ে আছে তাঁর মাথাটুকু। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করার পরে চিন্তা জানান, দেওয়ালের নীচে চাপা পড়ে আছেন তাঁর স্বামী বিপিন। এর পরে খবর দেওয়া হয় সাঁকরাইল থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। আহত মহিলাকে চিকিৎসার জন্য পাঠানো হয় ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন চিন্তা। অন্য দিকে, বিপিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রবিবার ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য বাড়িটি সার্ভে করা হয়েছিল। আগামী দিনে তাঁরা আবাসের পাকা বাড়ি পাবেন। মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।’’

Heavy Rain sankrail

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy