Advertisement
E-Paper

ধৃত আরও এক জেএমবি জঙ্গি

গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত জঙ্গির নাম শিস মহম্মদ। বাড়ি শামসেরগঞ্জের ইলিজাবাদ গ্রামে। সে গত বুধবার গ্রেফতার হওয়া জঙ্গি পয়গম্বর শেখের সঙ্গী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৭
শিস মহম্মদ

শিস মহম্মদ

রাজ্য থেকে ফের গ্রেফতার জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর জঙ্গি। শনিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত জঙ্গির নাম শিস মহম্মদ। বাড়ি শামসেরগঞ্জের ইলিজাবাদ গ্রামে। সে গত বুধবার গ্রেফতার হওয়া জঙ্গি পয়গম্বর শেখের সঙ্গী। গত মাসে বুদ্ধগয়ায় বিস্ফোরক পাচারে পয়গম্বরের সঙ্গে শিসেরও হাত ছিল বলে পুলিশের দাবি। শিসকে শনিবার কলকাতায় এনে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

এসটিএফ জানিয়েছে, শিস বিস্ফোরক তৈরিতে ওস্তাদ। খাগড়াগড় বিস্ফোরণের পর কিছু দিন চুপচাপ থাকলে গত বছর থেকে তারা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় নব্য জেএমবি গঠনের কাজ শুরু করে। এই সংগঠনের ৬-৭টি মডিউলের খোঁজ ইতিমধ্যেই মিলেছে। প্রতিটি মডিউলে ১০-১২ জন জঙ্গি আছে বলে খবর। গোয়েন্দারা জানাচ্ছেন, মুর্শিদাবাদ, বীরভূম লাগোয়া জেলাগুলির সঙ্গে বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশে নব্য জেএমবি-র শিকড় ছড়িয়েছে মূলত পয়গম্বর ও শিসের হাত ধরেই।

Jamaat-ul-Mujahideen Militant Terrorist জেএমবি

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy