E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সোমবার প্রশিক্ষণ শুরু, শনিতেই পুজোর ডিউটি

ভবানী ভবন সূত্রের খবর, ১১,৫৯৩টি পদে ৮২১২ জন পুরুষ ও ৩৩১০ জন মহিলা আছেন। এক পুলিশকর্তা জানান, বুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নিয়ম মেনে এ বার থেকে ছ’মাসের বদলে ন’মাসের প্রশিক্ষণ হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৫:৩০

—প্রতীকী চিত্র।

রাজ্যে একলপ্তে প্রায় ১২ হাজার কনস্টেবল নিয়োগ হয়েছে। প্রশাসনের খবর, এত বিরাট মাপের বাহিনীকে এক জায়গায় প্রশিক্ষণের বদলে শিলিগুড়ি, সালুয়া, ব্যারাকপুর-সহ ১৫টি পৃথক প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হচ্ছে। আগামী সোমবার থেকেই এই প্রশিক্ষণ শুরু হবে। ইতিমধ্যেই পুলিশের বিভিন্ন শাখা থেকে প্রশিক্ষকদের সেখানে পাঠানো হয়েছে। ভবানী ভবন সূত্রের খবর, ১১,৫৯৩টি পদে ৮২১২ জন পুরুষ ও ৩৩১০ জন মহিলা আছেন। এক পুলিশকর্তা জানান, বুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নিয়ম মেনে এ বার থেকে ছ’মাসের বদলে ন’মাসের প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণে যোগ দিয়েই পুজোর ডিউটিতে নামতে হবে শিক্ষার্থী কনস্টেবলদের। পুলিশ সূত্রের খবর, ১৭ অক্টোবর থেকে তাঁদের নিজের জেলাতেই পুজোর ডিউটিতে পাঠানো হবে। ২৬ অক্টোবর পর্যন্ত তাঁরা পুজোর ডিউটি করবেন। ২৭ অক্টোবর তাঁরা ফের প্রশিক্ষণ কেন্দ্রে ফিরবেন। এ ব্যাপারে সব জেলার এসপি ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের একাংশের মতে, এ বারের পুজোয় অতিরিক্ত বাহিনীর চাহিদা মেটাতেই এই কনস্টেবলদের নামানো হচ্ছে। তাঁরা মূলত পুলিশের সহকারীর কাজ করবেন। একই সঙ্গে তাঁদের হাতেকলমে প্রশিক্ষণও হয়ে যাবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Durga Puja police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy