Advertisement
E-Paper

অবরোধে ট্রেন বন্ধ পাঁচ ঘণ্টা, ভোগান্তি

কেবলমাত্র একটি লোকাল ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে রেল অবরোধ করলেন রেল যাত্রীদের একাংশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই অবরোধ চলে শিয়ালদহ দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০১:৩৯

কেবলমাত্র একটি লোকাল ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে রেল অবরোধ করলেন রেল যাত্রীদের একাংশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই অবরোধ চলে শিয়ালদহ দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে। এর জেরে বজবজ ও ক্যানিং শাখা ছাড়া শিয়ালদহের দক্ষিণ শাখায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। চূড়ান্ত নাকাল হন নিত্যযাত্রীরা। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সপ্তাহখানেক আগে সকালে শিয়ালদহগামী বারুইপুর লোকালের সময়সূচি পরিবর্তনের দাবিতে রেল অবরোধ হয়েছিল। তখন বিষয়টি বিবেচনা করা হবে বলে রেল দফতরের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি অবরোধকারীদের। কিন্তু তার পরেও সময়সূচি পরিবর্তন না হওয়ায় এ দিন ফের অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীদের বক্তব্য, সকালে সোনারপুর থেকে একটি ট্রেন মথুরাপুর যায়। তার পরে ন’টা নাগাদ সেটি বারুইপুর ফিরে আসে। সেটিই আবার ডায়মন্ড হারবার যায়। সুভাষগ্রাম স্টেশনের নিত্যযাত্রীদের অভিযোগ, ওই ট্রেনটি যখন বারুইপুরে আসে, তখন শিয়ালদহ যাওয়ার জন্য অনেক যাত্রী নেমে পড়েন।

Subhasgram Rail line passenger Train police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy