E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রাজ্যে স্বাস্থ্য-বৈঠক, যোগ বিধায়কদের

সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডেকে পাঠানোয় তিনিও ভার্চুয়াল মাধ্যমে স্বাস্থ্য সচিবের ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৯:০১
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

রোগী কল্যাণ সমিতির বৈঠক ২৮ তারিখের মধ্যে সেরে ফেলার জন্য নির্দেশ দিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। সেই অনুযায়ী, মঙ্গলবার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য-বৈঠক হল। বৈঠকে যোগ দিচ্ছেন শাসক এবং বিরোধী দলের বিধায়কেরাও। যাঁরা অন্য কাজে জেলার বাইরে ছিলেন, তাঁরা ভার্চুয়াল-মাধ্যমে যোগ দিয়েছিলেন বৈঠকে। সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডেকে পাঠানোয় তিনিও ভার্চুয়াল মাধ্যমে স্বাস্থ্য সচিবের ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন। চিকিৎসক তথা বিধায়ক ইন্দ্রনীল খাঁ নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের সরশুনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগী কল্যাণ সমিতির বৈঠকে ছিলেন। তিনি রোগী পরিবারের সঙ্গে কথাও বলেন। পাশাপাশি, ইন্দ্রনীল স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগ, অন্তর্বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখেন ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Medical WB Health Department

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy