Advertisement
E-Paper

বাসন্তী-কাণ্ডে শাস্তির দাবি

মহকুমাশাসকের সঙ্গে দেখা করে সংগঠনের রাজ্য সম্পাদক সর্বাণী ভট্টাচার্য, রাজ্য সভানেত্রী সুচেতা বিশ্বাসেরা পরিবারটির জন্য নিরাপত্তার দাবি জানিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ০৭:৪০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাসন্তীতে প্রতিবন্ধী এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ দাবি করল নিখিলবঙ্গ মহিলা সঙ্ঘ। বাসন্তীর আমঝাড়া গ্রামে গিয়ে সোমবার শিশুকন্যার পরিবারের সঙ্গে দেখা করেছেন আরএসপি-র ওই মহিলা সংগঠনের প্রতিনিধিরা। মহকুমাশাসকের সঙ্গে দেখা করে সংগঠনের রাজ্য সম্পাদক সর্বাণী ভট্টাচার্য, রাজ্য সভানেত্রী সুচেতা বিশ্বাসেরা পরিবারটির জন্য নিরাপত্তার দাবি জানিয়েছেন। এসডিপিও-র কাছেও তাঁরা সময় চেয়েছিলেন, তবে সাগর মেলার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় পুলিশ-কর্তা সময় দিতে পারেননি। সর্বাণীদের দাবি, ময়না তদন্তের রিপোর্ট দ্রুত প্রকাশ করতে হবে এবং অবিলম্বে চার্জশিট দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।

RSP basanti

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy