E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

শিয়ালদহে লোকাল ট্রেন স্বাভাবিক করার দাবি

সংগঠনের নেতৃত্বের অভিযোগ, দফতরে কোনও লোক না থাকার কারণ দেখিয়ে রেল কর্তৃপক্ষ দাবিপত্র নিতে চাননি। ওখানেই এসএফআই অবস্থান শুরু করলে পরে অবশ্য দাবিপত্র নেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ০৬:২৪
SFI Workers.

শিয়ালদহ ডিআরএম দফতর চত্বরে এসএফআই প্রতিনিধিরা। নিজস্ব চিত্র।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিয়ালদহ-রানাঘাট শাখায় লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক রাখার জন্য রেলের কাছে দাবি জানাল এসএফআই। নৈহাটি ও কল্যাণীর মাঝে নতুন লাইনের কাজের জন্য শিয়ালদহ-রানাঘাট শাখায় ট্রেন চলাচলে প্রভাব পড়ছে। কিছু দিন ধরেই অস্বাভাবিক দেরিতে চলছে বহু লোকাল ট্রেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার দাবি নিয়ে বুধবার শিয়ালদহের ডিআরএম-এর কাছে গিয়েছিল এসএফআইয়ের প্রতিনিধিদল। সংগঠনের নেতৃত্বের অভিযোগ, দফতরে কোনও লোক না থাকার কারণ দেখিয়ে রেল কর্তৃপক্ষ দাবিপত্র নিতে চাননি। ওখানেই এসএফআই অবস্থান শুরু করলে পরে অবশ্য দাবিপত্র নেওয়া হয়। রেলের দফতরের দেওয়ালেই গৃহীত দাবিপত্রের প্রতিলিপি সেঁটে দিয়ে প্রতিবাদ জানিয়ে আসেন এসএফআই নেতারা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
SFI Railway Service

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy