E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পুরনো পেনশন উঠে রাজ্যে কি এনপিএস

সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, কেন্দ্র এবং অধিকাংশ রাজ্যে সরকারি কর্মীদের পেনশন পেতে বাধ্যতামূলক ভাবে এনপিএস করাতে হয়।

প্রজ্ঞানন্দ চৌধুরী

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ০৮:৫২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কেন্দ্রীয় সরকারের মতো এ বারে পশ্চিমবঙ্গেও কি রাজ্য সরকারি কর্মীদের জন্য পুরনো পেনশন ব্যবস্থা তুলে চালু হতে চলেছে নিউ পেনশন স্কিম বা এনপিএস? শুক্রবার দেশের পেনশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পিএফআরডিএ-র চেয়ারম্যান এস রামনের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে।

এ দিন শহরে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে রামন বলেন, “পুরনো পেনশন ব্যবস্থার পরিবর্তে এনপিএস প্রকল্প প্রথম বার ২০০৪-এ শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আনা হয়। নাম ছিল নিউ পেনশন স্কিম। পরে তা খুলে দেওয়া হয় বেসরকারি ক্ষেত্রের গ্রাহকদের জন্য। বর্তমানে এর নাম নিউ পেনশন সিস্টেম। কেন্দ্র ছাড়াও দেশের প্রায় সমস্ত রাজ্য সরকারই এটি চালু করেছে। এখন পশ্চিমবঙ্গ সরকারও চালু করবে। ভবিষ্যতে।”

সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, কেন্দ্র এবং অধিকাংশ রাজ্যে সরকারি কর্মীদের পেনশন পেতে বাধ্যতামূলক ভাবে এনপিএস করাতে হয়। ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গেও যে বিজেপি এটি চালুর চেষ্টা করবে, সেই আন্দাজ ছিল। তবে এনপিএস নিয়ে বহু ক্ষেত্রেই সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ আছে। পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবিতে বিক্ষোভ-আন্দোলনও হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি সংস্থায় তা চালু হলে প্রতিক্রিয়া কী হবে কিংবা আদৌ তা চালু করা যাবে কি না,সেটাই প্রশ্ন।

সরকারি কর্মীদের একাংশের কথায়, একে তো পুরনো ব্যবস্থার তুলনায় এনপিএসে পেনশন অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। তার উপরে অবসর জীবনের সম্বলটুকু প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বাধ্যতামূলক শেয়ার বাজারের সঙ্গে যুক্ত করলে, তা নিয়েও নিশ্চয়তার অভাব দেখা দেয়। যদিও রামনের যুক্তি, এনপিএস শেয়ার বাজার ভিত্তিক প্রকল্প হলেও, গত ১৫ বছর ধরে অন্তত ৯-৯.৫%রিটার্ন দিচ্ছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Pension Scheme

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy