Advertisement
E-Paper

বন্যা মোকাবিলায় খরচের আবেদন

এসইউসি-র অভিযোগ, ডিভিসি ও রাজ্যের-র নানা বাঁধ সংস্কার এবং বিভিন্ন নদীগুলির ড্রেজ়িংয়ে খামতি রয়েছে। এখনও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩০
জলমগ্ন হাওড়া।

জলমগ্ন হাওড়া। ছবি: পিটিআই।

পুজো কমিটিগুলির জন্য বরাদ্দ ৮৫ হাজার টাকা অনুদান বন্যা মোকাবিলায় ব্যবহার করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাল এসইউসি। মুখ্যমন্ত্রীকে এই মর্মে বৃহস্পতিবার চিঠিও দিয়েছে তারা। এসইউসি-র অভিযোগ, ডিভিসি ও রাজ্যের-র নানা বাঁধ সংস্কার এবং বিভিন্ন নদীগুলির ড্রেজ়িংয়ে খামতি রয়েছে। এখনও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। এই পরিস্থিতিতে ডিভিসি ‘অপরিকল্পিত’ ভাবে জল ছাড়ায় রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের বক্তব্য, “মানুষ অবর্ণনীয় অবস্থায় রয়েছেন। পুজো কমিটিগুলিকে বরাদ্দ করা অর্থ প্রত্যাহার করে তা বাঁধ সংস্কারে ও বন্যাত্রাণে খরচ করা হোক।” এই সূত্রেই দলের তরফে এটাও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, ২০১১-য় রাজ্যে পালাবদলের আগে অনুদান ছাড়াই জনসাধারণের উদ্যোগে দুর্গা পুজো হত।

flood DVC West Bengal Mamata Banerjee SUCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy