E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

নিয়োগ স্থগিত নয়: কোর্ট

গত ১২ অগস্ট হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, ওবিসি গোত্রে ‘এ’ ও ‘বি’ ক্যাটেগরির বিভাজন আর নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ০৮:২৩

—প্রতীকী চিত্র।

তৃণমূল আমলে ২০২৫-২৬-এ নতুন নিয়মে দেওয়া ওবিসি শংসাপত্র বৈধ নয় বলে কলকাতা হাই কোর্ট রায় দিয়েছিল। এই রায়ের ফলে রাজ্য পুলিশের ২০২৪ সালের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা সমস্যায় পড়েন। তাঁরা ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সুপ্রিম কোর্ট এই মামলায় সব পক্ষকে নোটিস জারি করল। মামলাকারীরা আপাতত সমস্ত পদ খালি রাখার আর্জি জানালেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হবে না। তবে নিয়োগ নির্ভর করবে এই মামলার রায়ের উপরে। নিয়োগপত্রে তা স্পষ্ট করে লিখে দিতে হবে।

গত ১২ অগস্ট হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, ওবিসি গোত্রে ‘এ’ ও ‘বি’ ক্যাটেগরির বিভাজন আর নেই। তাই এই ধরনের শংসাপত্রের বৈধতাও আর নেই। ফলে যাঁরা ২০২৫ থেকে ২০২৬-এর মধ্যে ওবিসি শংসাপত্র পেয়েছিলেন, তাঁরা সংরক্ষণের সুবিধা পাবেন না। এই রায়ের বিরুদ্ধে ২০২৪-এর কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। তাঁদের আইনজীবী শাদান ফারাসতের আর্জি ছিল, যত দিন না মামলার নিষ্পত্তি হচ্ছে, তত দিন এই সব পদ খালি রাখা হোক। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ বলেছে, রাজ্যের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হবে না। ফারাসত আর্জি জানান, সে ক্ষেত্রে অন্তত আদালত বলে দিক, এই মামলার রায়ের উপরে নিয়োগ নির্ভর করবে। আদালত তা মেনে নিয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
OBC Reservation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy