E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

খনি-কাণ্ডে ব্যবস্থার দাবি, চিঠি মমতাকে

রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম (পিডিসিএল) পরিচালিত বীরভূমের খয়রাশোলের গঙ্গারামচক খোলামুখ কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৬ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়ে আইনি পদক্ষেপ করার দাবি জানাল শ্রমিক সংগঠন ইউটিইউসি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ০৭:১৮
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম (পিডিসিএল) পরিচালিত বীরভূমের খয়রাশোলের গঙ্গারামচক খোলামুখ কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৬ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়ে আইনি পদক্ষেপ করার দাবি জানাল শ্রমিক সংগঠন ইউটিইউসি।

সংগঠনের সাধারণ সম্পাদক অশোক ঘোষের অভিযোগ, “রাজ্যের শ্রম-পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তা এই দুর্ঘটনা থেকে বোঝা যায়। অবাধে বেআইনি কয়লা খনিতে খনন চলছে। প্রশাসনের মদত না-থাকলে এটা চলতে পারে না।” বেসরকারি হাতে খনি ও শ্রমিকের নিরাপত্তা বেহাল বলে অভিযোগ করেছেন শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস। প্রসঙ্গত, খনিটির পরিচালক রাজ্যের পিডিসিএল হলেও তাতে কয়লা উত্তোলনের কাজটি করত একটি বেসরকারি সংস্থা। মৃত ও আহত শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে ওই দুই শ্রমিক সংগঠন। শিল্প-শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, দোষী কর্তৃপক্ষের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক বাসুদেব বসু।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Mamata Banerjee coal Deaths Trade Union

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy