Advertisement
E-Paper

৬টি নতুন ইমোজি আইকন নিয়ে এল ফেসবুক

কথা দিয়েছিলেন ব্যবহারকারীদের দাবি মতো লাইকের পাশাপাশি অনেকগুলি নানা রকম অনুভূতি প্রকাশের বোতাম আনার। মাস পার হল না, কথা রাখলেন মার্ক জুকেরবার্গ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ১৭:৫৭
ছ’টি নতুন ইমোজি।

ছ’টি নতুন ইমোজি।

কথা দিয়েছিলেন ব্যবহারকারীদের দাবি মতো লাইকের পাশাপাশি অনেকগুলি নানা রকম অনুভূতি প্রকাশের বোতাম আনার। মাস পার হল না, কথা রাখলেন মার্ক জুকেরবার্গ।

কারণ, ফেসবুকের লাইক বোতামের পাশাপাশি যোগ হল আরও ছ’টি নতুন ইমোজি আইকন্স। তাই এবার থেকে লাইক বোতামের পাশাপাশি ‘হাহা’, ‘ইয়ে’, ‘ওয়াও’, ‘স্যাড’ ‘অ্যাংগ্রি’, এবং ‘লভ’—ব্যবহার করা যাবে এই ছ’টি ইমোজিকে। পরীক্ষামূলক ভাবে আয়ারল্যান্ড এবং স্পেনে এই ব্যবস্থা চালু হল।

শুক্রবার নতুন এই ইমোজিদের কথা ঘোষণা করেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেন মার্ক।

কেন হঠাত্ এতগুলো ইমোজি আইকন যোগ করল ফেসবুক?

জুকেরবার্গ জানিয়েছেন, ফেসবুকের মতো ভার্চুয়াল জগতেও মেনে চলতে হয় সামাজিকতা, বিচক্ষণতা। তাই অপছন্দ, রাগ, ক্ষোভ, ঘৃণা—এ গুলোকে মনে রেখেই অন্যদের সঙ্গে তাল মিলিয়ে জাহির করতে হয় নিজের মতামত। তাই অনুভূতি প্রকাশের জন্য অনেকগুলি ইমোজিকে এক সঙ্গে নিজেদের ভাণ্ডারে যোগ করলেন ফেসবুক কর্তৃপক্ষ।

কিন্তু কী ভাবে মিলবে এই ইমোজিগুলো?

লাইক অপশনটি কিছু ক্ষণ ধরে রাখলে অথবা লাইক অপশনের কাছে মাউজ নিয়ে গেলেই দেখা মিলবে ইমোজিদের।

তাই কোনও পোস্ট পছন্দ করলে যেমন ‘হাহা’, ‘ইয়ে’, ‘ওয়াও’, বা ‘লভ’ ইমোজি ব্যবহার করা যাবে। তেমনই কোনও পোস্ট দেখে অপছন্দ হলে এবার থেকে ‘স্যাড’ বা ‘অ্যাংগ্রি’ ইমোজি ব্যবহার করতে পারবেন।

emojis facebook emoticons like

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy