Advertisement
E-Paper

রেস্তোরাঁয় গুলি, হত ৩

আমেরিকার লস অ্যাঞ্জেলসের এক রেস্তোরাঁয় বচসার জেরে সংঘর্ষে নিহত হলেন তিন জন। আহতের সংখ্যা ১২।

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ০২:৫৪

আমেরিকার লস অ্যাঞ্জেলসের এক রেস্তোরাঁয় বচসার জেরে সংঘর্ষে নিহত হলেন তিন জন। আহতের সংখ্যা ১২। পুলিশ জানিয়েছে, ওই রেস্তোরাঁয় শনিবার ভোররাত পর্যন্ত একটি পার্টি চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি দম্পতি রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে যায়। পরে আবার ফিরে আসে। তার পরেই রেস্তোরাঁয় গুলিবর্ষণ শুরু হয়। দুই সন্দেহভাজনকে জেরাও করছে পুলিশ। তবে কী কারণে এই হামলা, এখনও স্পষ্ট নয়। লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেট্টির মতে, ‘‘সারা দেশেই এখন বন্দুক নিয়ে হামলার ঘটনা প্রশাসনের বড় মাথাব্যথা। লস অ্যাঞ্জেলসও ব্যতিক্রম নয়।’’

Los Angeles Shooting 3 dead

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy