Advertisement
E-Paper

পাক সেনা শিবিরে আত্মঘাতী হামলা, চেকপোস্টের দেওয়ালে বিস্ফোরকবাহী গাড়ির ধাক্কা! ১২ জন জওয়ান-সহ মৃত অন্তত ১৫

জানা গিয়েছে, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের টাঙ্ক জেলায় আত্মঘাতী হামলাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে আফগানিস্তানের সীমান্ত খুবই কাছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ২১:২২
Several killed as explosive-laden vehicle rams security checkpoint in Pakistan dgtl

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আত্মঘাতী হামলা পাকিস্তানে! সে দেশের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির দেওয়ালে ধাক্কা মারে। সংঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনই পাক সেনার সদস্য।

সেনাবাহিনী জানিয়েছে, সেনা ছাউনির নিরাপত্তা বলয় ভেদ করে ঢোকার চেষ্টা করেছিল গাড়িটি। কিন্তু তা পারেনি। ব্যর্থ হওয়ার পর বিস্ফোরকবোঝাই গাড়িটি চেকপয়েন্টের বাইরের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, বিস্ফোরণে ১২ জন সামরিক কর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও দু’জন পুলিশকর্মী এবং বনবিভাগের এক জন প্রাক্তন কর্তা প্রাণ হারিয়েছেন।’’ বিস্ফোরণে অভিঘাতে চেকপোস্টের ওই দেওয়ালটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গিয়েছে, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের টাঙ্ক জেলায় আত্মঘাতী হামলাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে আফগানিস্তানের সীমান্ত খুবই কাছে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামে এক জঙ্গি সংগঠন।

চলতি মাসেই একই কায়দায় পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের একেবারে দক্ষিণ প্রান্তে গদরে উপকূলরক্ষী বাহিনীর শিবিরে আত্মঘাতী জঙ্গি হামলা চালানো হয়েছিল। সেই হামলায় অন্তত ৩০ জন পাক জওয়ানের মৃত্যু হয়েছিল বলে দাবি জানায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মি। শুধু বালোচিস্তান নয়, বার বার জঙ্গি হামলায় উত্তপ্ত হয়ে ওঠে খাইবার পাখতুনখোয়াও।

terror attack Pakistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy