Advertisement
E-Paper

ওয়াইফাইয়ে গতির টক্কর

দুবাই বিমানবন্দর বিশ্বের সব থেকে দ্রুত ‘ওয়াইফাই’ সংযোগ চালু করল রবিবার। গতির পরিমাণ ১০০ এমবিপিএস। সংযুক্ত আরব আমিরশাহির বাকি অংশের থেকে যা অন্তত ১০ গুণ বেশি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ০৪:৪০

দুবাই বিমানবন্দর বিশ্বের সব থেকে দ্রুত ‘ওয়াইফাই’ সংযোগ চালু করল রবিবার। গতির পরিমাণ ১০০ এমবিপিএস। সংযুক্ত আরব আমিরশাহির বাকি অংশের থেকে যা অন্তত ১০ গুণ বেশি। বিশ্বের সব থেকে বড় এই বিমান বন্দরের ৬ হাজারটি পয়েন্ট থেকে নিখরচায় মিলবে এই পরিষেবা। স্বাভাবিক ভাবেই এ নিয়ে এখন গর্ব করতে পারে দুবাই বিমানবন্দরের কর্তৃপক্ষ। কিন্তু একই দিনে ওয়াইফাই নিয়ে দারুণ খবর শুনিয়েছেন নেদারল্যান্ডসের আইন্টহোভেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। রেডিও তরঙ্গের বদলে তাঁরা অবলোহিত (ইনফ্রা-রেড) তরঙ্গকে ব্যবহার করে এমন এক ওয়াইফাই ব্যবস্থা তৈরি করে ফেলেছেন যা বর্তমান যে কোনও নেটওয়ার্কের চেয়ে কমপক্ষে ১০০ গুণ বেশি গতির নেট-সংযোগ দিতে পারবে। সেকেন্ডে ৪০ গিগাবিটের চেয়ে বেশি!

WIFI Dubai International Airport

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy