Advertisement
E-Paper

কেমন হতে পারে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার গণিত প্রশ্নপত্র? ২০২৭-এর জন্য নমুনা প্রকাশ করল সিবিএসই

সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যে পড়ুয়ারা, তারা পর্ষদের অ্যাকাডেমিক ওয়েবসাইটে গিয়ে নমুনা প্রশ্নপত্রটি দেখতে পারে। গণিতের প্রাথমিক স্তরের নমুনা প্রশ্নপত্রে মোট ৩৮টি আবশ্যিক প্রশ্ন রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সিবিএসই) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের দশম শ্রেণির গণিতের প্রাথমিক স্তরের নমুনা প্রশ্নপত্র এবং মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে। বোর্ড পরীক্ষায় গণিতের প্রাথমিক স্তরের প্রশ্নপত্রে কী ধরনের প্রশ্ন আসতে পারে, প্রতিটি প্রশ্নের কত নম্বর এবং প্রশ্নপত্রের কাঠামো কেমন হবে তার একটি ধারণা পাওয়া পাবে পড়ুয়ারা।

২০২৭ সালের সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যে পড়ুয়ারা, তারা পর্ষদের অ্যাকাডেমিক ওয়েবসাইটে গিয়ে নমুনা প্রশ্নপত্রটি দেখতে পারে। গণিতের প্রাথমিক স্তরের নমুনা প্রশ্নপত্রে মোট ৩৮টি আবশ্যিক প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলি মোট পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছে।

বিভাগ ক-এ ২০টি বহুবিকল্পমূলক প্রশ্ন থাকবে, প্রতিটির মূল্য ১ নম্বর।

বিভাগ খ-এ ২ নম্বরের ৫টি প্রশ্ন থাকছে।

বিভাগ গ-এ ৩ নম্বরের ৬টি প্রশ্ন রয়েছে।

বিভাগ ঘ-এ ৫ নম্বরের ৪টি দীর্ঘ উত্তরের প্রশ্ন রয়েছে।

এ ছাড়া, বিভাগ ঙ-তে ৪ নম্বরের ৩টি কেস স্টাডি-ভিত্তিক প্রশ্ন থাকছে।

সিবিএসই জানিয়েছে, প্রশ্নপত্রে কোনও সামগ্রিক বিকল্প প্রশ্ন থাকবে না। তবে কয়েকটি প্রশ্নের ক্ষেত্রে অভ্যন্তরীণ বিকল্প দেওয়া থাকবে। বোর্ড পরীক্ষার আগে পড়ুয়ারা যাতে এই নমুনা প্রশ্নপত্রকে অনুশীলনী পরীক্ষা হিসেবে ব্যবহার করতে পারে তাই তা প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হলে পড়ুয়ারা প্রকাশিত মূল্যায়ন নির্দেশিকা মিলিয়ে উত্তর যাচাইও করতে পারবে।

CBSE class 10 sample question paper

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy