Advertisement
E-Paper

২০২৭-এ গেট-এর জন্য বদলাচ্ছে পাঠ্যক্রম, কোন যোগ্যতা থাকলে বসা যাবে এই প্রবেশিকায়?

২০২৭-এর সূচি অনুযায়ী, আগামী ৬, ৭, ১৩, ১৪, ২০ এবং ২১ ফেব্রুয়ারি বিভিন্ন পর্বে দেশ জুড়ে গেট আয়োজিত হতে চলেছে। পরীক্ষার সময়সূচি প্রকাশের পাশাপাশি একগুচ্ছ পরিবর্তনের কথা ঘোষণা করেছে আইআইটি মাদ্রাজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৮:১৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আগামী অগস্ট থেকেই শুরু হতে চলেছে ‘গ্র্যাজুয়েট অ্যাপটিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং’ বা গেট ২০২৭-এর আবেদন প্রক্রিয়া। আয়োজক সংস্থা ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি’ মাদ্রাজ সূত্রে খবর, সম্ভাব্য ১৪ অগস্ট ২০২৬ থেকেই এই প্রবেশিকা পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে।

দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর (এমটেক) এবং পিএইচডি-তে ভর্তির জন্য গেট উত্তীর্ণ হওয়া আবশ্যক। এ ছাড়া একাধিক সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থাও কর্মী নিয়োগের ক্ষেত্রে গেটের প্রাপ্ত স্কোরকেই প্রাথমিক মানদণ্ড হিসেবে ব্যবহার করে থাকে। আবেদনপত্র পূরণের আগে পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভাল করে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ।

কারা পরীক্ষা দেওয়ার যোগ্য?

স্নাতক স্তরের পড়ুয়া: ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, সায়েন্স, কমার্স, আর্টস অথবা হিউম্যানিটিজ়— সরকার স্বীকৃত যে কোনও বিভাগে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের স্নাতক স্তরের তৃতীয় বা চূড়ান্ত বর্ষে পাঠরতেরা এই পরীক্ষায় বসতে পারবেন।

এ ছাড়াও ‘ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স’, ‘ইনস্টিটিউশন অফ সিভিল ইঞ্জিনিয়ার্স’, ‘অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া’-র মতো বিভিন্ন পেশাদার সংস্থা থেকে ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীরাও পরীক্ষায় বসতে পারেন। তবে সে ক্ষেত্রে তাঁদের শংসাপত্র বিই, বিটেক বা আর্কিটেকচারের স্নাতক ডিগ্রির সমতুল্য হিসেবে এমওই, এআইসিটিই, ইউজিসি বা ইউপিএসসি অনুমোদিত হতে হবে।

ভারতের বাইরে কোনও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত তিন বছরের স্নাতক যোগ্যতা রয়েছে বা পড়াশোনার তৃতীয় বর্ষে রয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। ২০২৭-এর সূচি অনুযায়ী, আগামী ৬, ৭, ১৩, ১৪, ২০ এবং ২১ ফেব্রুয়ারি বিভিন্ন পর্বে দেশ জুড়ে এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। পরীক্ষার সময়সূচি প্রকাশের পাশাপাশি একগুচ্ছ পরিবর্তনের কথা ঘোষণা করেছে আইআইটি মাদ্রাজ। এর মধ্যে অন্যতম হল পাঁচ বছর পর সিলেবাস বা পাঠ্যক্রম সংশোধন, নতুন বিষয়ের সংযোজন এবং জালিয়াতি রুখতে ফেশিয়াল অথেনটিকেশন ব্যবস্থা।

GATE Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy