Advertisement
E-Paper

২১ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমেস্টার, কর্মী-আধিকারিকদের ছুটি নিয়ে নির্দেশিকা উচ্চমাধ্যমিক সংসদের

নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা চলাকালীন শিক্ষক বা অশিক্ষক কর্মচারীদের যে কোনও ধরনের ছুটি মঞ্জুর করার আগে শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে আগাম অনুমতি নিতে হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৪

ছবি: এআই সহায়তায় তৈরি।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার। পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষাকর্মীদের ছুটি মঞ্জুর নিয়ে নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা চলাকালীন শিক্ষক বা অশিক্ষক কর্মচারীদের যে কোনও ধরনের ছুটি মঞ্জুর করার আগে শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে আগাম অনুমতি নিতে হবে। যদি কোনও শিক্ষক-আধিকারিক দম্পতির দু’জনেই সরকারি বা আধা-সরকারি চাকরিরত হন, তবে পরীক্ষার দিনগুলিতে তাঁদের মধ্যে কেবল একজনই ছুটি পাবেন। এ জন্য আবেদনের সঙ্গে প্রয়োজনীয় অঙ্গীকারপত্র জমা দিতে হবে। যদি কোনও শিক্ষক বা কর্মী যে স্কুলে কর্মরত, সেই স্কুলটি পরীক্ষারকেন্দ্র হয় এবং তাঁর নিজের সন্তান সেখানে পরীক্ষায় বসে, তবে ওই কর্মী কোনও ভাবেই পরীক্ষার কোনও দায়িত্বে থাকতে পারবেন না। পরীক্ষার স্বচ্ছতা রক্ষার্থে তাঁকে পরীক্ষা চলাকালীন সম্পূর্ণ আলাদা বা বিচ্ছিন্ন থাকতে হবে।

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন রয়েছে। যার ফলঘোষণা হবে ৯ অক্টোবর। সেই কারণে পিছিয়ে দেওয়া হয় ৬ অক্টোবর-সহ আরও দু’দিনের পরীক্ষা। গণিত, বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস, এগ্রিকালচার, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সি ও আরবি বিষয়ের পরীক্ষা ৫ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর হবে। সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সমাজবিদ্যা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফিশারিজ় অ্যান্ড অ্যাকুয়াকালচারের পরীক্ষা ৬ অক্টোবরের পরিবর্তে ১৩ অক্টোবর হবে। বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা হওয়ার কথা ছিল ৭ অক্টোবর। তবে নতুন রুটিন অনুযায়ী সেই দিনের পরীক্ষা হবে ১৪ অক্টোবর।

WBCHSE WBCHSE 2026 HS Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy