ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, এক জন সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের ‘মাইনিং ইঞ্জিনিয়ারিং’ বিভাগের তরফে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজ়াইন ইনস্টিটিউট লিমিটেড। নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর হওয়া চাই। সিএসআর-ইউজিসি নেট উত্তীর্ণ হতে হবে। গবেষণার কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২৫ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।