বীরভূম জেলার স্বনির্ভর গোষ্ঠীর (এসজিএইচ) মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ। এই মর্মে জেলার সরকারি ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল-এর অধীনে বীরভূমের বিভিন্ন ব্লকে এই ১৪টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
এই পদে কেবল ‘এনআরএলএম’ অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠীর অভিজ্ঞ মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রাথমিক ভাবে কাজের মেয়াদ তিন বছরের। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে।
আবেদনকারীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং এনআরএলএম প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। নিযুক্ত সিআরপি-দের কৃষি, গবাদি পশু পালন ও উৎপাদনকারী গোষ্ঠী গঠনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রয়োজনীয় সহায়তার কাজ করতে হবে। রাজ্যের এনআরএলএম-এর নির্ধারিত নিয়ম অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আরও পড়ুন:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য প্রথমে বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ওয়েবসাইটে দেওয়া ওই বিজ্ঞপ্তি থেকেই।