স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ), সচিবালয় নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কনস্টেবল (জিডি) নিয়োগ পরীক্ষার ২০২৬ সালের চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে।
কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় (সিবিটি) যোগদানকারী প্রার্থীরা কমিশনের নিজস্ব ওয়েবসাইট ssc.gov.in থেকে চূড়ান্ত উত্তরপত্র, প্রশ্নপত্র, নিজেদের জমা দেওয়া উত্তরের প্রতিলিপি এবং পরীক্ষার নম্বর দেখতে পারবেন।
কী ভাবে ডাউনলোড করবেন চূড়ান্ত উত্তরপত্র?
১। প্রথমে এসএসসি-এর নিজস্ব ওয়েবসাইট ssc.gov.in-এ যেতে হবে।
২। হোমপেজে থাকা ‘আনসার কি’ বিভাগে ক্লিক করতে হবে।
৩। সেখানে কনস্টেবল (জিডি) ইন সিএপিএফ, এসএসএফ এবং রাইফেলম্যান জিডি পরীক্ষা ২০২৬-এর লিঙ্কটি খুঁজে নিতে হবে।
৪। চূড়ান্ত উত্তরপত্র ও রেসপন্স শিট সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে।
৫। নির্দিষ্ট জায়গায় পরীক্ষার রোল নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে।
৬। লগ-ইন করলে প্রার্থীর ড্যাশবোর্ড খুলে যাবে। সেখান থেকে চূড়ান্ত উত্তরপত্র, প্রশ্নপত্র-সহ রেসপন্স শিট এবং পরীক্ষার নম্বর দেখা যাবে।
৭। প্রয়োজনীয় নথিগুলি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।
১৭ নভেম্বরের সময়সীমা গুরুত্বপূর্ণ
প্রার্থীদের ১৭ নভেম্বর, ২০২৬ বিকেল ৫টার আগেই সমস্ত প্রয়োজনীয় নথি ডাউনলোড করে রাখার পরামর্শ দিয়েছে কমিশন। নির্ধারিত সময় পেরিয়ে গেলে অনলাইন পোর্টালের মাধ্যমে আর এই নথিগুলি দেখার বা ডাউনলোড করার সুযোগ থাকবে না।