Advertisement
E-Paper

বসু বিজ্ঞান মন্দিরে মেডিক্যাল অফিসার চাই, আবেদন করবেন কী ভাবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের সল্টলেকের ক্যাম্পাসে প্রাথমিক ভাবে এক বছরের জন্য কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৫:১৯
বোস ইনস্টিটিউট।

বোস ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কলকাতার গবেষণা প্রতিষ্ঠান বসু বিজ্ঞান মন্দিরে (বোস ইনস্টিটিউট) কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের সল্টলেকের ক্যাম্পাসে প্রাথমিক ভাবে এক বছরের জন্য কাজ করতে হবে। তবে প্রার্থীর কাজের মূল্যায়ন এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হবে। আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে। স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের পর অন্তত আট বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। ৩০ নভেম্বর ২০২৬ তারিখের হিসাবে আবেদনকারীর বয়স ৫৫ বছরের কম হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

বসু বিজ্ঞান মন্দিরের ওয়েবসাইটে (https://jcbose.ac.in/career) যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওতা তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে বসু বিজ্ঞান মন্দিরের এই ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy