শেষ হতে চলেছে ইউজিসি নেট-এর (ডিসেম্বর ২০২৬) আবেদন প্রক্রিয়া। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত অনলাইনে চূড়ান্ত আবেদন জমা দেওয়া এবং আবেদন ফি মেটানো যাবে।
এনটিএ-র তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত ইউজিসি নেটের পোর্টালে মোট ১০ লক্ষ ১৭ হাজার ৫৪৪ জন প্রার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের মধ্যে ৮ লক্ষ ৫৫ হাজার ৪০৫ জনের আবেদন ফি জমা পড়েছে। অন্যদিকে, ৮ লক্ষ ৫৪ হাজার ৫২০ জন প্রার্থী আবেদন সম্পূর্ণ করে কনফার্মেশন পেজ ডাউনলোড করেছেন। এখনও ১ লক্ষ ৬২ হাজার ১৩৯ জনের আবেদন ফি জমা দেওয়া বাকি রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
এনটিএ-র প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১ লক্ষ ২৮ হাজার ৮৪ জন প্রার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড করার পাশাপাশি আবেদন ফি জমা দেওয়াও বাকি। ৫ হাজার ৯৩৯ জন ছবি আপলোড করলেও ফর্ম জমা এবং ফি দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করেননি। এ ছাড়া ২৮ হাজার ১১৬ জন প্রার্থী ফর্ম পূরণ করলেও আবেদন ফি জমা দেননি।
শেষ মুহূর্তে ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যা এড়াতে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছে এনটিএ। প্রার্থীদের ইউজিসি নেটের নিজস্ব ওয়েবসাইটে (ugcnet.nta.nic.in) গিয়ে বাকি কাজ শেষ করতে হবে। এই সংক্রান্ত কোনও সমস্যা এড়াতে এনটিএ-র হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও জানানো হয়েছে।