Advertisement
E-Paper

মাশরুম চাষ থেকে গণিত চর্চা, কোর্স ও আলোচনাসভায় যোগদানের সুযোগ পড়ুয়া গবেষকদের! কোথায়, কখন, কবে?

জাতীয় স্তরের আলোচনাসভায় যোগ দেওয়ার সুযোগ পান পড়ুয়ারা। এ ধরনের উদ্যোগে যোগ দিয়ে অনেক সময় শংসাপত্রও মেলে, যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে। শিক্ষার কড়চায় রইল কয়েকটি বিশ্ববিদ্যালয়ের এমনই কিছু কোর্স, কর্মশালা ও আলোচনা সভার খোঁজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১১:২৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত আয়োজন করা হয় কর্মশালা, সার্টিফিকেট কোর্স এবং হাতেকলমে প্রশিক্ষণের। পাশাপাশি, জাতীয় স্তরের আলোচনাসভায় যোগ দেওয়ার সুযোগ পান পড়ুয়ারা। এ ধরনের উদ্যোগে যোগ দিয়ে অনেক সময় শংসাপত্রও মেলে, যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে। শিক্ষার কড়চায় রইল কয়েকটি বিশ্ববিদ্যালয়ের এমনই কিছু কোর্স, কর্মশালা ও আলোচনা সভার খোঁজ।

১। ‘ভারতের জ্ঞানচর্চায় আর্কাইভের গুরুত্ব’

ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের (আইসিএসএসআর) সহযোগিতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আয়োজন করছে একটি আন্তর্জাতিক আলোচনাসভার।

কোথায় হবে: বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিভাগ এবং দর্শন বিভাগে।

কবে: ৩ থেকে ৫ ফেব্রুয়ারি, ২০২৭।

কত দিন চলবে: তিন দিন।

আবেদনের শেষ দিন: সারাংশ জমা দেওয়ার শেষ দিন ২ নভেম্বর, ২০২৬।

রেজিস্ট্রেশনের শেষ দিন: ৩১ ডিসেম্বর, ২০২৬।

২। আয়ুর্বেদিক ভেষজ ওষুধ প্রস্তুতি বিষয়ে শিক্ষকদের ৬ দিনের প্রশিক্ষণ বিএইচইউ-তে

আয়ুর্বেদ শিক্ষকদের জন্য ছ’দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

কোথায় হবে: প্রতিষ্ঠানের রসশাস্ত্র ও ভেষজ কল্পনা বিভাগে।

কবে: ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর, ২০২৬।

কত দিন চলবে: ৬ দিন।

কারা যোগ দিতে পারবেন: এনসিআইএসএম অনুমোদিত আয়ুর্বেদ কলেজের রসশাস্ত্র ও ভেষজ কল্পনা বিভাগের নিয়মিত শিক্ষকেরা।

আসন সংখ্যা: সর্বোচ্চ ৩০ জন।

৩। ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজিতে মাইক্রোগ্রিন চাষের অফলাইন কোর্স

মাইক্রোগ্রিন চাষের বিভিন্ন পদ্ধতি শেখাতে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি। কোর্সে বীজ নির্বাচন থেকে শুরু করে ফসল তোলা এবং সংরক্ষণ-পরবর্তী পরিচর্যার বিভিন্ন দিক শেখানো হবে।

কোর্সের বিষয়: মাইক্রোগ্রিনের বীজ নির্বাচন, চাষের মাধ্যম তৈরি ও পরিচর্যা, উৎপাদন পদ্ধতি, জল দেওয়ার নিয়ম, ফসল তোলা, ফসল তোলার পরের পরিচর্যা এবং গাছের সুরক্ষা।

কবে: ১২ থেকে ১৪ নভেম্বর।

সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট।

কোর্সের ধরন ও ভাষা: অফলাইন। ইংরেজি ও হিন্দি মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।

আসন সংখ্যা: ১০ জন।

কোর্স ফি: ৭,৯৯৯ টাকা।

৪। বিএইচইউ-তে গণিত বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন

বিশুদ্ধ ও ফলিত গণিতের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সম্মেলনের নাম ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন পিওর অ্যান্ড অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স’।

বিষয়: অ্যালজেব্রা, ফ্লুইড ডায়নামিক্স, ডেটা সায়েন্স, এআই ও মেশিন লার্নিং।

কোথায় হবে: প্রতিষ্ঠানের গণিত বিভাগে।

কবে: ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, ২০২৬।

কারা যোগ দিতে পারবেন: গণিতবিদ, গবেষক, শিক্ষাবিদ, পিএইচডি স্কলার ও স্নাতকোত্তরের পড়ুয়ারা।

৫। মাশরুম চাষ

মাশরুম চাষ কী ভাবে করা হয় তার হাতে কলমে প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি।

কোথায়: অফলাইনে অর্থাৎ প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস।

আসন সংখ্যা: ২০।

কবে: ২৩ থেকে ২৬ নভেম্বর।

কারা আবেদন করতে পারবেন: যে কোনও আগ্রহী ব্যক্তি।

কোর্সের খরচ: ৯ হাজার ৪৮৮ টাকা।

workshop Course

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy