Advertisement
E-Paper

বাংলা ভাষার ঐতিহাসিক অভিধান তৈরির কাজে যাদবপুর বিশ্ববিদ্যালয় খুঁজছে কর্মী, সুযোগ পাবেন ৩ জন

সাধারণ বিষয়ের দু’টি পদের ক্ষেত্রে হিউম্যানিটিজ়, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা তথ্যপ্রযুক্তিতে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। তবে অন্য বিষয়ের স্নাতকোত্তর প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৫:০৯

ছবি: এআই সহায়তায় তৈরি।

বাংলা ভাষার ঐতিহাসিক অভিধান তৈরির লক্ষ্যে পরিচালিত ‘শব্দকল্প’ প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-এর উদ্যোগে পরিচালিত এই গবেষণা প্রকল্পের জন্য মোট তিন জন প্রজেক্ট ফেলো নিয়োগ করা হবে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট তিনটি শূন্যপদের মধ্যে দু’টি সাধারণ বিষয়ের জন্য এবং একটি সংস্কৃত বিষয়ের জন্য। সাধারণ বিষয়ের দু’টি পদের ক্ষেত্রে হিউম্যানিটিজ়, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা তথ্যপ্রযুক্তিতে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। তবে অন্য বিষয়ের স্নাতকোত্তর প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্য দিকে, সংস্কৃতের একটি পদের জন্য ওই বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকতেই হবে।

এ ছাড়াও, আবেদনকারীদের টেক্সচুয়াল কম্পিউটিং বা কম্পিউটেশন্যাল লিঙ্গুইস্টিকস সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা প্রথম ভাষা হওয়া এবং বাংলা ব্যাকরণ সম্পর্কে ভাল জ্ঞান থাকা প্রয়োজন। পাশাপাশি, বাংলা টাইপ করার দক্ষতাও প্রয়োজন। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ২০,০০০ টাকা এককালীন পারিশ্রমিক পাবেন। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

আগ্রহী প্রার্থীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সেটি পূরণ করে প্রয়োজনীয় নথির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-এর অফিসে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৬ নভেম্বর ২০২৬। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি (https://jadavpuruniversity.in/) থেকে।

Jadavpur University

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy