Advertisement
E-Paper

রাজ্য পুলিশের এসটিএফ-এ ১৪ জন কর্মীর খোঁজ, কোন পদের জন্য কারা আবেদন করতে পারবেন?

রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এক বছরের জন্য মোট ১৪ জন ড্রাইভার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৯:১৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) দফতরে কাজের জন্য চুক্তিভিত্তিক গাড়িচালক নিয়োগ করা হবে। এই মর্মে রাজ্য পুলিশের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এক বছরের জন্য মোট ১৪ জন ড্রাইভার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের সল্টলেকের সেক্টর ৫-এর এসটিএফের দফতরে কাজ করতে হবে। এই পদের জন্য প্রতি মাসে ১৬,০০০ টাকা করে দেওয়া হবে। আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, বাংলা ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, যা অন্তত তিন বছর আগে ইস্যু করা হয়েছে। সেই সঙ্গে গাড়ি চালানোর কাজে নথিভুক্ত অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদন করবেন কী ভাবে?

আগামী ২ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইটে (https://wbpolice.gov.in/) আবেদনপত্র পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায়। ৩০ অক্টোবর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। পরবর্তী ১৪ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ওই বিজ্ঞপ্তি থেকেই।

Police Jobs WB Police Jobs

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy