উত্তর-পশ্চিম রেল ২০২৬ সালের অ্যাপ্রেন্টিস(শিক্ষানবিশ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাপ্রেন্টিস হিসেবে মোট ২,০০৮টি পদে প্রার্থী নেওয়া হবে।
যোগ্য প্রার্থীরা ৭ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর ২০২৬। প্রার্থীদের rrcjaipur.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
যোগ্যতা
এই নিয়োগে প্রার্থী বাছাইয়ের জন্য কোনও পৃথক লিখিত পরীক্ষার কথা উল্লেখ করা হয়নি। আবেদনকারীদের মাধ্যমিক এবং আইটিআই-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। মাধ্যমিক ও আইটিআই-তে প্রাপ্ত নম্বরের সরল গড়ের ভিত্তিতে বিভাগ, ইউনিট, ট্রেড এবং সংরক্ষণশ্রেণি অনুযায়ী মেধাতালিকা তৈরি হবে। শূন্যপদের সংখ্যার ভিত্তিতে সর্বোচ্চ নম্বর থেকে প্রার্থীদের বাছাই করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
১। আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত যে কোন বোর্ড থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি-র দেওয়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
৩। ৬ নভেম্বর ২০২৬-এ প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
১। প্রথমত rrcjaipur.in ওয়েবসাইটে গিয়ে নিয়োগের রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
২। নিজস্ব প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
৩। এর পর নির্ধারিত ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
৪। পেজে যে কনফার্মেশন পেজ দেখাবে, সেটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট করে রাখতে হবে।